চলমান সংকট ও নৈরাজ্য ঠেকাতে গাজীপুর মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রাজপথে অবস্থান করছেন।
শ্রমিক আন্দোলনের পাশাপাশি ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা মিশে ভাংচুর ও অগ্নি সংযোগ করে দেশকে অস্থিতিশীল করার জন্য নৈরাজ্য সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বাসন মেট্রোথানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল ইসলাম দিপু।
২৫ শে নভেম্বর সকাল ১০ টায় গাজীপুর চান্দনা চৌরাস্তায় বিভিন্ন সড়কে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় দিপু আরও বলেন,আমরা শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে একমত। কিন্তু আন্দোলনের নামে ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা যে নৈরাজ্য সৃষ্টি করছে, তার প্রতিবাদে আমরা মাঠে আছি। দিপু আরও বলেন,গাজীপুর মহানগর বিএনপির সভাপতি জনাব শওকত হোসেন সরকার ভাইয়ের নেতৃত্বে বাসন থানা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন মাঠে আছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিদ তালুকদার, ১৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ শফিকুল ইসলাম শফিক, বাসন থানা যুবদল নেতা দেলোয়ার হোসেন,রাজু আহমেদ জয়,সজিব হোসেন প্রমূখ।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

মতামত