ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক পল্লীবাংলা
প্রকাশ : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসে ৪৫ জনের মৃত্যু

মশার কামড়ে প্রাণঘাতী ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হয়ে গত দুই মাস ধরে পা নাড়াতে পারছেন না মান্ডি বুড। ভাইরাসটির সংক্রমণে তিনি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছেন এবং অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক দশকেরও বেশি সময়ের মধ্যে ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

২০২৬ সালে এ পর্যন্ত অঙ্গরাজ্যটিতে এ ভাইরাসে ৬১৭ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৪৫ জন। রেকর্ড অনুযায়ী, এটি ক্যালিফোর্নিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর বছর। মান্ডি বুড বলেন, তিনি যে এখনো বেঁচে আছেন, সেটিই বড় কথা।

সাম্প্রতিক মাসগুলোতে ক্যালিফোর্নিয়ায় মৌসুমের তুলনায় তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা অনেক বেশি ছিল, যা মশার বংশবিস্তারের জন্য অনুকূল আবহাওয়া তৈরি করেছে।

ওয়েস্ট নাইল ভাইরাস প্রথম শনাক্ত হয় উগান্ডায় এবং ১৯৯৯ সালের আগে এটি যুক্তরাষ্ট্রে ছড়ায়নি। এ ভাইরাসে আক্রান্ত পাখিকে কামড়ানোর মাধ্যমে মশা সংক্রমিত হয় এবং পরে সেই মশার কামড়ে মানুষের শরীরে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। ভাইরাসটির কোনো টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা নেই। এতে আক্রান্ত অধিকাংশ মানুষের কোনো উপসর্গ দেখা না গেলেও কিছু মানুষের ক্ষেত্রে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। প্রায় ১ শতাংশ আক্রান্তের মস্তিষ্কে প্রাণঘাতী সংক্রমণ দেখা দিতে পারে।

মানবিক সহায়তা সংস্থাগুলোর পরামর্শক মান্ডি বুডের ক্ষেত্রেও এমনটি ঘটেছে। লস অ্যাঞ্জেলেসের কাছে বারব্যাঙ্কের একটি হাসপাতালে নেওয়ার পর তাঁর শরীরের তাপমাত্রা বেড়ে ১০৩ ডিগ্রি ফারেনহাইটে (৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস) পৌঁছায়। হাসপাতালে ফিজিওথেরাপি নেওয়ার ফাঁকে আবার দাঁড়ানোর চেষ্টা করতে গিয়ে বুড বলেন, বিষয়টি সত্যিই ভীতিকর।

জীবনের অধিকাংশ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডায় কাটিয়েছেন মান্ডি বুড। গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ার কারণে সেখানে মশার উপদ্রব সাধারণ ঘটনা হলেও ক্যালিফোর্নিয়ার মনোরম আবহাওয়ায় এসে এমন রোগে আক্রান্ত হওয়ার বিষয়টি তিনি কখনো কল্পনাও করেননি বলে জানান।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইল ভাইরাসে ৪৫ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা