স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) আওতায় রাজশাহীতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে তিন দিনব্যাপী ‘অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা, মূল্যায়ন ও পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জাইকা ও প্রকল্পের প্রতিনিধিদের রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম।
তানজিলা খানম বলেন, রাজশাহীকে একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার যে সুন্দর পরিবেশ ও উদ্যোগ তাঁরা দেখেছেন, তা সত্যিই প্রশংসনীয়। রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে রাজশাহী এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, রাজশাহী সফরের এই অভিজ্ঞতা ও অর্জন গাজীপুর সিটি কর্পোরেশনের কার্যক্রমে কাজে লাগাতে চান তাঁরা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো, প্রকল্প পরিচালক এ এস এম রাশেদুর রহমান, রাসিকের সচিব সোহেল রানা এবং প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন।
তিন দিনব্যাপী এ কর্মশালায় গ্রিন ও ক্লিন সিটি হিসেবে পরিচিত রাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া এলজিইডি, জাইকা ও ইউডিসিজিপির প্রতিনিধিরাও কর্মশালায় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তিন দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। উদ্বোধনী অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা, ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গোসহ অন্য অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।
কর্মশালার অংশ হিসেবে গত মঙ্গলবার রাতে হোটেল গ্র্যান্ড রিভারভিউতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এবং এলজিইডির ইউডিসিজিপির উদ্যোগে ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পাইলট অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ডস নাইট’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ দেশের সব সিটি কর্পোরেশনের মধ্যে পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনকে পুরস্কৃত করা হয়। আনুষ্ঠানিকভাবে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের হাতে জাইকা ও প্রকল্পের প্রতিনিধিরা এ পুরস্কার তুলে দেন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

মতামত