ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক পল্লীবাংলা
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন

তেঁতুলিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন-ছবি তরিকুল

 “রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠানটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি তাজউদ্দীন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. নাজমুল হক। প্রাণিসম্পদ খাতের বিভিন্ন দিক তুলে ধরে প্রেজেন্টেশন উপস্থাপন করেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. নুরে আলম।

সভায় খামারিদের মধ্যে বক্তব্য রাখেন সাইফুল ইসলাম ও মিনারা বেগম। এ সময় তাঁরা খামার পরিচালনা, উৎপাদন ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন অভিজ্ঞতা তুলে ধরেন।

এসময় তেঁতুলিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মো. আব্দুল্লাহ আল মাসুদ, উপজেলা ওলামা দলের সভাপতি সোহরাব আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ প্রমূখ উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন খামারি বৃন্দ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, ‘দেশের অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানুষের পুষ্টির চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ খাতের টেকসই উন্নয়নে খামারিদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের গবাদিপশু পালন এবং প্রাণিস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

সভা শেষে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া নূরানী ও হিফজ মাদ্রাসা শিক্ষার্থীদের পুষ্টি সচেতনতা ও প্রাণিজ আমিষের গুরুত্ব তুলে ধরতে স্কুল/মাদ্রাসা ফিডিং কর্মসূচির আয়োজন করা হয়।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা