রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন আটটি জেলার ৭০টি কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষা সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে গ্রহণের লক্ষ্যে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় শিক্ষা বোর্ডের প্রশাসনিক ভবনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) মোসা. সেলিনা পারভীন, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মো. জাহিদুর রহিম, তথ্য ও জনসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার এবং বোর্ডের আওতাধীন আটটি জেলার ৭০টি কেন্দ্র থেকে আগত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (রেকর্ড ও সনদ) মো. মুঞ্জুর রহমান খান।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে মতবিনিময় সভা শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের সমাধান দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট।
সভাপতির বক্তব্যে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফফাত জেরীন ভারপ্রাপ্ত কর্মকর্তাদের শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কেন্দ্রের আওতাধীন সব মহাবিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় সাধন করে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সব শিক্ষক ও অভিভাবকের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
এবারের ২০২৬ সালের এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৯ হাজার ৯৩ জন। এর মধ্যে ছাত্র ২৭ হাজার ৬৪৭ জন এবং ছাত্রী ২১ হাজার ৪৪৬ জন। বোর্ডের আওতাধীন আটটি জেলায় মোট ৭০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সভার শেষে পরীক্ষা নিয়ন্ত্রক সব পরীক্ষার্থীর মঙ্গল ও সাফল্য কামনা করেন।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

মতামত