গাজীপুরের শ্রীপুরে বাঁশ কাটতে গিয়ে ভীমরুলের কামড়ে স্বপন দাস নামে এক মিষ্টি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাঁর স্ত্রী রত্না দাস গুরুতর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে ঢাকার উত্তরার শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বপন দাস। নিহত স্বপন দাস শ্রীপুর পুরান বাজারের মৃত নরেন্দ্র দাসের ছেলে এবং তিনি শ্রীপুর বাজারের একজন মিষ্টি ব্যবসায়ী ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বাড়ির প্রয়োজনে বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে যান স্বপন দাস ও তাঁর স্ত্রী রত্না দাস। এ সময় অসাবধানতাবশত বাঁশের সঙ্গে থাকা একটি ভীমরুলের বাসা ভেঙে গেলে একঝাঁক ভীমরুল ওই দম্পতিকে আক্রমণ করে এলোপাতাড়ি কামড়াতে শুরু করে।
পরে স্বজনরা তাঁদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁদের ঢাকায় স্থানান্তর করেন। পরবর্তীতে উত্তরার শিন শিন জাপান হাসপাতালে নেওয়া হলে রাতে স্বপন দাসের মৃত্যু হয় এবং তাঁর স্ত্রীর অবস্থা মুমূর্ষু হওয়ায় তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে ভীমরুলের কামড়ে গুরুতর আহত অবস্থায় স্বপন দাসকে হাসপাতালে আনা হয়েছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দ্রুত ঢাকায় রেফার করা হয় এবং রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যুর বিষয়টি স্বজনরা নিশ্চিত করেছেন।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

মতামত