দৈনিক পল্লী বাংলা
আপডেট : শনিবার, ১০ অক্টোবর ২০২৬

বাগেরহাটে ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত

শ্রীপুরে বাঁশ কাটতে গিয়ে ভীমরুলের কামড়ে স্বামীর মৃত্যু, স্ত্রী আইসিইউতে

যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ১৬ অক্টোবর

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন

চরভদ্রাসনে ডিএনসির অভিযানে নারীসহ দুই মাদক কারবারি আটক

‘গাজীপুর বন বিভাগ’ প্রতিষ্ঠাসহ বন ও পরিবেশ সুরক্ষায় ৫ দফা দাবি ‘গাপা’ ও পিআইডি ট্রাস্টের

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের মূল দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

গাজীপুর জেলার ইতিহাস, সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি

গাজীপুর জেলার ইতিহাস, সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি

যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ১৬ অক্টোবর

যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ১৬ অক্টোবর

প্রশ্ন ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি নিয়োগ পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শনিবার (১০ অক্টোবর) যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও নিয়োগ কমিটির আহ্বায়ক ডিএম আতিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে পরীক্ষার নতুন তারিখ ও কেন্দ্রভিত্তিক নির্দেশনাসমূহ পুনরায় অবহিত করা হবে।

এর আগে শনিবার সকাল ১১টায় ২৪২টি পদের বিপরীতে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় সরকারি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখা ও অনিয়ম রোধে পরীক্ষা শুরুর ঠিক ১ ঘণ্টা আগে তা স্থগিত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রশ্ন ফাঁসের অভিযোগ খতিয়ে দেখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে গঠিত ৫ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লী বাংলা

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরের স্থগিত নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ১৬ অক্টোবর

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

প্রশ্ন ফাঁসের অভিযোগে স্থগিত হওয়া যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি নিয়োগ পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ১৬ অক্টোবর (শুক্রবার) বিকেল ৩টায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শনিবার (১০ অক্টোবর) যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও নিয়োগ কমিটির আহ্বায়ক ডিএম আতিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, পরীক্ষার্থীদের এসএমএসের মাধ্যমে পরীক্ষার নতুন তারিখ ও কেন্দ্রভিত্তিক নির্দেশনাসমূহ পুনরায় অবহিত করা হবে।

এর আগে শনিবার সকাল ১১টায় ২৪২টি পদের বিপরীতে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় সরকারি নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখা ও অনিয়ম রোধে পরীক্ষা শুরুর ঠিক ১ ঘণ্টা আগে তা স্থগিত করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রশ্ন ফাঁসের অভিযোগ খতিয়ে দেখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে গঠিত ৫ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে নিশ্চিত করা হয়েছে।

দৈনিক পল্লী বাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা