দৈনিক পল্লী বাংলা

একমাত্র প্রস্তুতি ম্যাচে বৃষ্টি আইনে ৭২ রানে হারলো বাংলাদেশ নারী দল

অস্ট্রেলিয়া সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে পরাজয় দিয়ে সূচনা করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার (৬ অক্টোবর) ব্রিজবেনে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ড নারী দলের কাছে ডাকওয়ার্থ-লুইস (ডিএলএস) বৃষ্টি আইনে ৭২ রানে হেরেছে টাইগ্রেসরা।

বৃষ্টির কারণে ৩৬ ওভারে নেমে আসা ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৬৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় কুইন্সল্যান্ড। দলের অধিনায়ক চার্লি নট ৬৪ বলে ৯৪ এবং গ্রেস হ্যারিস ৫০ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে তরুণ পেসার হাবিবা ইসলাম ৭ ওভারে ৪৪ রান দিয়ে ৪টি এবং মারুফা আক্তার ৮ ওভারে ৬৪ রানে ২ উইকেট শিকার করেন।

২৬৭ রানের সংশোধিত টার্গেটে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৭ রান তোলেন ফারজানা হক (১৬) ও শারমিন সুলতানা (২৮)। তবে অধিনায়ক নিগার সুলতানা শূন্য রানে বিদায় নিলে ৫৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।

চতুর্থ উইকেটে ১১২ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান শারমিন আক্তার ও সোবহানা মোস্তারি। শারমিন ৬৭ বলে ৬টি চারে ৬৮ রান করে আউট হন। তবে সোবহানা ১ রানের জন্য হাফ-সেঞ্চুরি মিস করে ৫৪ বলে ৪৯ রান (৪টি চার ও ২টি ছক্কা) বানিয়ে ফেরেন। পরবর্তীতে আর কোনো ব্যাটার সুবিধা করতে না পারলে ৩৬ ওভারে ৭ উইকেটে ১৯৬ রানে থমকে যায় বাংলাদেশ। কুইন্সল্যান্ডের নিকোলা হ্যানকক নেন ৩টি উইকেট।

উল্লেখ্য, আগামী ৯ অক্টোবর থেকে স্বাগতিক অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ নারী দল।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লী বাংলা

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

একমাত্র প্রস্তুতি ম্যাচে বৃষ্টি আইনে ৭২ রানে হারলো বাংলাদেশ নারী দল

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

অস্ট্রেলিয়া সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচে পরাজয় দিয়ে সূচনা করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। মঙ্গলবার (৬ অক্টোবর) ব্রিজবেনে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে কুইন্সল্যান্ড নারী দলের কাছে ডাকওয়ার্থ-লুইস (ডিএলএস) বৃষ্টি আইনে ৭২ রানে হেরেছে টাইগ্রেসরা।

বৃষ্টির কারণে ৩৬ ওভারে নেমে আসা ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৬৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় কুইন্সল্যান্ড। দলের অধিনায়ক চার্লি নট ৬৪ বলে ৯৪ এবং গ্রেস হ্যারিস ৫০ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে তরুণ পেসার হাবিবা ইসলাম ৭ ওভারে ৪৪ রান দিয়ে ৪টি এবং মারুফা আক্তার ৮ ওভারে ৬৪ রানে ২ উইকেট শিকার করেন।

২৬৭ রানের সংশোধিত টার্গেটে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৩৭ রান তোলেন ফারজানা হক (১৬) ও শারমিন সুলতানা (২৮)। তবে অধিনায়ক নিগার সুলতানা শূন্য রানে বিদায় নিলে ৫৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।

চতুর্থ উইকেটে ১১২ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে ফেরান শারমিন আক্তার ও সোবহানা মোস্তারি। শারমিন ৬৭ বলে ৬টি চারে ৬৮ রান করে আউট হন। তবে সোবহানা ১ রানের জন্য হাফ-সেঞ্চুরি মিস করে ৫৪ বলে ৪৯ রান (৪টি চার ও ২টি ছক্কা) বানিয়ে ফেরেন। পরবর্তীতে আর কোনো ব্যাটার সুবিধা করতে না পারলে ৩৬ ওভারে ৭ উইকেটে ১৯৬ রানে থমকে যায় বাংলাদেশ। কুইন্সল্যান্ডের নিকোলা হ্যানকক নেন ৩টি উইকেট।

উল্লেখ্য, আগামী ৯ অক্টোবর থেকে স্বাগতিক অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে বাংলাদেশ নারী দল।

দৈনিক পল্লী বাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা