দেশের প্রতিটি শিশুর সুপ্ত প্রতিভা বিকাশে শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় সীমাবদ্ধ না থেকে খেলাধুলা, শিল্প-সংস্কৃতি, সংগীত ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরির আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে ‘শিশু অধিকার দিবস-২০২৬’ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে আয়োজিত প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত’।
প্রধানমন্ত্রী বলেন, “প্রতিটি শিশুর মধ্যে কোনো না কোনো বিশেষ গুণ বা প্রতিভা লুকিয়ে রয়েছে। আমাদের দায়িত্ব হলো তাদের সেই সুযোগটি তৈরি করে দেওয়া, যাতে তারা নিজেদের বিকশিত করতে পারে। শিশুরা পরিবারের ভিত্তি; তারা সঠিকভাবে বেড়ে উঠলে পরিবারের পাশাপাশি রাষ্ট্রের ভিত্তিও মজবুত হবে। আজকের শিশুদের যথাযথভাবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে তারা আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক বিশ্বে বাংলাদেশকে সফল নেতৃত্ব দেবে।”
বক্তব্যে শিশুদের বহুমুখী শিক্ষার ওপর জোর দিয়ে তিনি জানান, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি প্রতিটি শিশু যেন শিল্প, সংস্কৃতি, সংগীত বা খেলাধুলার অন্তত একটি ক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারে, সে জন্য ২০২৭ বা ২০২৮ সাল থেকে পূর্ণাঙ্গ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এছাড়া ভবিষ্যৎ আন্তর্জাতিক বাজারের উপযোগী করে গড়ে তুলতে বাংলা ও ইংরেজির বাইরে আরবি, ম্যান্ডারিন, জার্মান ও জাপানির মতো তৃতীয় ভাষা শেখার সুযোগ সৃষ্টির কথা জানান তিনি।
শিশুদের কেবল দক্ষ নয়, বরং মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “তোমাদেরকে দেশের প্রকৃতি ও পশুপাখির প্রতি মানবিক হতে হবে। গাছপালা রক্ষা করা ও চারপাশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পালন করতে হবে। সরকার এমন একটি মানবিক বাংলাদেশ গড়তে চায়, যেখানে মানুষ প্রকৃতি ও জীববৈচিত্র্যের প্রতি সদয় হবে।”
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান।
অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন, তাঁদের আঁকা ছবি ও ফটো গ্যালারি পরিদর্শন করেন এবং শিশু জাদুঘর ভবনে সোলার প্যানেল ও সাব-স্টেশন উদ্বোধন করেন।

মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

মতামত