দৈনিক পল্লী বাংলা
আপডেট : রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায় দুই লাখ আনসারসহ ১০৪ স্ট্রাইকিং ফোর্স মোতায়েন

সারা দেশে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে ২ লাখ ১২ হাজার আনসার সদস্য ও ১০৪টি স্ট্রাইকিং ফোর্স কাজ করছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় শ্রী শ্রী কালীমন্দির ও দুর্গামন্দির পরিদর্শনকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এ তথ্য জানান।

পরিদর্শনকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলেন।

দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পূজামণ্ডপের নিরাপত্তা বজায় রাখা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট বাহিনীগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত মহাপরিচালক ও কমান্ডার মো. সাইফুল্লাহ রাসেল, উপমহাপরিচালক ও রেঞ্জ কমান্ডার মো. আসাদুজ্জামান গনীসহ অন্যান্য কর্মকর্তারা।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লী বাংলা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায় দুই লাখ আনসারসহ ১০৪ স্ট্রাইকিং ফোর্স মোতায়েন

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

সারা দেশে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে ২ লাখ ১২ হাজার আনসার সদস্য ও ১০৪টি স্ট্রাইকিং ফোর্স কাজ করছে।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় শ্রী শ্রী কালীমন্দির ও দুর্গামন্দির পরিদর্শনকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এ তথ্য জানান।

পরিদর্শনকালে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা বলেন।

দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। পূজামণ্ডপের নিরাপত্তা বজায় রাখা এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট বাহিনীগুলোর কার্যক্রম অব্যাহত রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত মহাপরিচালক ও কমান্ডার মো. সাইফুল্লাহ রাসেল, উপমহাপরিচালক ও রেঞ্জ কমান্ডার মো. আসাদুজ্জামান গনীসহ অন্যান্য কর্মকর্তারা।

দৈনিক পল্লী বাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা