বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন সংলগ্ন ঐতিহাসিক খানজাহান আলী (রহ.) মাজার মোড় দরগাহাট এলাকায় মহাসড়ক ও সড়কদ্বীপে গড়ে ওঠা অবৈধ বাজার এবং অস্থায়ী দোকান অপসারণে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে ওই এলাকার তীব্র যানজট নিরসন ও সড়ক নিরাপদ রাখার লক্ষ্যে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে অবহিতকরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) মাজারসংলগ্ন দরগাহাট এলাকার মহাসড়কের দুই পাশে ও সড়কদ্বীপে স্থাপিত অবৈধ বাজার অপসারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাগেরহাট সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবু শাহমা। অভিযানকালে ভবিষ্যতে মহাসড়ক ও সড়কদ্বীপে বাজার বসিয়ে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
পরবর্তীতে স্থানীয়দের সাথে মতবিনিময়কালে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানাজ পারভীন বিথী বলেন, “ঐতিহাসিক এই এলাকায় মহাসড়কের ওপর বাজার বসানোর ফলে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে এবং পথচারী ও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জনসাধারণের এই ভোগান্তি দূর করা এবং সড়ক নিরাপদ রাখা আমাদের প্রধান অগ্রাধিকার।” এ সময় তিনি যান চলাচল স্বাভাবিক রাখা এবং জনস্বার্থে একটি স্থায়ী সমাধান নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ রক্ষা ও নিরাপদ সড়ক নিশ্চিতকরণে এই ধরনের অভিযান ও তদারকি অব্যাহত থাকবে। কর্মসূচি ও মতবিনিময়কালে ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তারিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ অক্টোবর ২০২৬

মতামত