দৈনিক পল্লী বাংলা
প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধ ও সবুজ বাংলাদেশ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) সকালে ডেঙ্গু পরিস্থিতি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সরাসরি দেখতে রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি ভবন আকস্মিক পরিদর্শনে বের হন তিনি। এর অংশ হিসেবে মিরপুর সরকারি বাংলা কলেজ পরিদর্শনকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও স্কাউট সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় পরিচ্ছন্ন পরিবেশের নিবিড় সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ অত্যন্ত জনবহুল দেশ হওয়ার কারণে বিশেষ করে রাজধানী ঢাকায় সবাইকে সুস্থ রাখতে হলে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রথম ও প্রধান কাজ।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর ডেঙ্গুতে বহু মানুষ প্রাণ হারাচ্ছেন। মশার প্রজননস্থল ধ্বংস করা ও পানি জমতে না দেওয়াই এর প্রধান প্রতিকার। এ লক্ষ্যে সরকারের উদ্যোগে আগামী নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাস্তাঘাটে ময়লা না ফেলার জন্য বিএনসিসি ও স্কাউটদের গণসচেতনতা তৈরি এবং ঢাকার বায়ুদূষণ কমাতে শিক্ষার্থীদের ব্যাপক হারে বৃক্ষরোপণের আহ্বান জানান তিনি।

পরিচ্ছন্নতার ক্ষেত্রে জাপানের নাগরিক অভ্যাসের উদাহরণ টেনে এবং আরাফাতের ময়দানে গাছ রোপণের ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, তরুণ প্রজন্মের হাত ধরেই ভবিষ্যতে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ে উঠবে।

পরিদর্শনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লী বাংলা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

ডেঙ্গু প্রতিরোধ ও সবুজ বাংলাদেশ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা এবং পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে তরুণ প্রজন্মকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৭ অক্টোবর) সকালে ডেঙ্গু পরিস্থিতি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম সরাসরি দেখতে রাজধানীর বিভিন্ন হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি ভবন আকস্মিক পরিদর্শনে বের হন তিনি। এর অংশ হিসেবে মিরপুর সরকারি বাংলা কলেজ পরিদর্শনকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও স্কাউট সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু জানান, জনস্বাস্থ্যের সুরক্ষায় পরিচ্ছন্ন পরিবেশের নিবিড় সম্পর্কের কথা স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশ অত্যন্ত জনবহুল দেশ হওয়ার কারণে বিশেষ করে রাজধানী ঢাকায় সবাইকে সুস্থ রাখতে হলে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা প্রথম ও প্রধান কাজ।

ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, প্রতিবছর ডেঙ্গুতে বহু মানুষ প্রাণ হারাচ্ছেন। মশার প্রজননস্থল ধ্বংস করা ও পানি জমতে না দেওয়াই এর প্রধান প্রতিকার। এ লক্ষ্যে সরকারের উদ্যোগে আগামী নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাস্তাঘাটে ময়লা না ফেলার জন্য বিএনসিসি ও স্কাউটদের গণসচেতনতা তৈরি এবং ঢাকার বায়ুদূষণ কমাতে শিক্ষার্থীদের ব্যাপক হারে বৃক্ষরোপণের আহ্বান জানান তিনি।

পরিচ্ছন্নতার ক্ষেত্রে জাপানের নাগরিক অভ্যাসের উদাহরণ টেনে এবং আরাফাতের ময়দানে গাছ রোপণের ইতিহাস তুলে ধরে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, তরুণ প্রজন্মের হাত ধরেই ভবিষ্যতে একটি সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ে উঠবে।

পরিদর্শনকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক পল্লী বাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা