দৈনিক পল্লী বাংলা
প্রকাশ : শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গাজীপুরে টঙ্গীতে আগুনে পুড়ল ৯ দোকান

গাজীপুরে টঙ্গীতে আগুনে পুড়ল ৯ দোকান

গাজীপুর মহানগরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় একটি মার্কেটে লাগা আগুনে ৯টি দোকান পুড়ে গেছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর চেরাগআলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে প্রেসক্লাব মার্কেটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টিনশেড মার্কেটের একটি দোকানের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান, মার্কেটের অধিকাংশ দোকান টিন দিয়ে তৈরি। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। 

সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। আগুনে মার্কেটের ৯টি দোকান পুড়ে গেছে। তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির রিমাণ জানাতে পারেননি তিনি।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লী বাংলা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

গাজীপুরে টঙ্গীতে আগুনে পুড়ল ৯ দোকান

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

গাজীপুর মহানগরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় একটি মার্কেটে লাগা আগুনে ৯টি দোকান পুড়ে গেছে।

শুক্রবার (১৬ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টঙ্গীর চেরাগআলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে প্রেসক্লাব মার্কেটে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টিনশেড মার্কেটের একটি দোকানের ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহীন আলম জানান, মার্কেটের অধিকাংশ দোকান টিন দিয়ে তৈরি। এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। 

সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা যায়নি। আগুনে মার্কেটের ৯টি দোকান পুড়ে গেছে। তাৎক্ষণিক ভাবে ক্ষয়ক্ষতির রিমাণ জানাতে পারেননি তিনি।

দৈনিক পল্লী বাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা