দৈনিক পল্লী বাংলা

খুলনায় পৃথক ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধসহ দুজনের

খুলনা মহানগরীর খানজাহান আলী থানার ফুলবাড়িগেট এলাকায় পৃথক দুটি ট্রেনের ধাক্কায় এক তরুণ ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফুলবাড়ি মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহাফুজুল ইসলাম সিয়াম (১৯) এবং খালিশপুরের আলমনগর এলাকার খবীর উদ্দীনের ছেলে জয়নাল আবেদীন (৮৩)।

খুলনা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এসএম রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর পৌনে ৬টার দিকে ফুলবাড়ি এলাকায় রেললাইন পার হচ্ছিলেন সিয়াম। এ সময় ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাঁর বাম হাত, পা ও মাথায় আঘাত লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, খালিশপুরের আলমনগর এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন। পরে রেললাইন ধরে হাঁটতে হাঁটতে ফুলবাড়ি মেইন গেট এলাকায় পৌঁছান। সকাল ৯টার দিকে খুলনা থেকে ঈশ্বরদীগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মাটিতে পড়ে যান। এতে তাঁর একটি পা ও মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।

রেলওয়ে থানার এসআই এসএম রায়হান বলেন, জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। মাথায় আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে। দুজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লী বাংলা

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

খুলনায় পৃথক ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধসহ দুজনের

প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬

featured Image

খুলনা মহানগরীর খানজাহান আলী থানার ফুলবাড়িগেট এলাকায় পৃথক দুটি ট্রেনের ধাক্কায় এক তরুণ ও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফুলবাড়ি মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহাফুজুল ইসলাম সিয়াম (১৯) এবং খালিশপুরের আলমনগর এলাকার খবীর উদ্দীনের ছেলে জয়নাল আবেদীন (৮৩)।

খুলনা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এসএম রায়হান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোর পৌনে ৬টার দিকে ফুলবাড়ি এলাকায় রেললাইন পার হচ্ছিলেন সিয়াম। এ সময় ঢাকা থেকে খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাঁর বাম হাত, পা ও মাথায় আঘাত লাগে। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, খালিশপুরের আলমনগর এলাকার বাসিন্দা জয়নাল আবেদীন সকালে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হন। পরে রেললাইন ধরে হাঁটতে হাঁটতে ফুলবাড়ি মেইন গেট এলাকায় পৌঁছান। সকাল ৯টার দিকে খুলনা থেকে ঈশ্বরদীগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মাটিতে পড়ে যান। এতে তাঁর একটি পা ও মাথায় গুরুতর আঘাত লাগে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়।

রেলওয়ে থানার এসআই এসএম রায়হান বলেন, জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। মাথায় আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়েছে। দুজনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দৈনিক পল্লী বাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা