দৈনিক পল্লীবাংলা

তেঁতুলিয়া ইউএনও’র এ কেমন মিসটেক

তেঁতুলিয়া ইউএনও’র এ কেমন মিসটেক

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় স্থানীয় সাংবাদিকদের কোনো আমন্ত্রণ জানানো হয়নি, এদিকে ইউএনও বলছেন মিস্টেক। একজন উপজেলা প্রধানের এ কেমন মিস্টেক, স্থানীয় সাংবাদিকদের পাত্তা না দেওয়ার আভাস নয়তো! এমনটিই সাংবাদিক মহলে প্রশ্ন উঠেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলায় সাংবাদিক শূন্য শারদীয় দুর্গাপূজার এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসাইন।

এ বিষয়ে তেঁতুলিয়া প্রেস ক্লাবের সভাপতি সোহরাব আলী বলেন, ‘তিনি এ বিষয়ে অবগত নন। সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় পূজা বা উৎসব হলো শারদীয় দুর্গাপূজা। বর্তমান সরকারের নির্দেশনায় জেলা উপজেলায় পূজামন্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করাসহ উৎসবমুখর পরিবেশ বজায় রাখতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হচ্ছে। অথচ সংবাদ মাধ্যমকে না জানিয়ে এমন প্রস্তুতিমূলক সভা প্রেস ক্লাবের পক্ষে এমনটি আশা করেনা জানিয়েছেন তিনি।

এদিকে প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মোবারক হোসেন বলেন, ‘তিনিও বিষয়টি অবগত নন।’

উপজেলা প্রশাসনের এক স্টাফের কাছ থেকে জানা যায়, সভায় কোনো মিডিয়া তিনি দেখতে পাননি এবং ছিলনা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসাইন বলেন, ‘এটা মিসটেক হয়ে গেছে ভবিষ্যতে এ ধরণের ঘটনা ঘটবেনা। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আপনাদের বিষয়, আপনারা যদি মনে করেন, সেটা আপনাদের বিষয়।’

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

তেঁতুলিয়া ইউএনও’র এ কেমন মিসটেক

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা