ঢাকা    বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩
দৈনিক পল্লীবাংলা

নেত্রকোনায় কেন্দ্রীয় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগ

নেত্রকোনা পৌর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও নেত্রকোনা-২ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) ভোরে পৌরসভার হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসার বারান্দার একটি কক্ষে থাকা কিছু আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফাহিম রহমান খান পাঠান নেত্রকোনা পৌর শহরের হোসেনপুর এলাকার বাসিন্দা। তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির বেসরকারি পেশাজীবী সহ-সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে নির্বাচনে অংশ নেন। অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে বাসার বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পান ভেতরে থাকা লোকজন। পরে তাঁরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রাও এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।

ঘটনার সময় ফাহিম রহমান খান পাঠান ঢাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে। তিনি মুঠোফোনে বলেন, বেশ কিছুদিন ধরে অজ্ঞাতনামা ফোন নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল এবং বিষয়টি তিনি কেন্দ্রীয় নেতাদেরও জানিয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনাটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসরেরাই ঘটিয়েছে অভিযোগ করে তিনি রাষ্ট্রের কাছে নিরাপত্তা দাবি করেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

নেত্রকোনায় কেন্দ্রীয় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

নেত্রকোনা পৌর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও নেত্রকোনা-২ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) ভোরে পৌরসভার হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসার বারান্দার একটি কক্ষে থাকা কিছু আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফাহিম রহমান খান পাঠান নেত্রকোনা পৌর শহরের হোসেনপুর এলাকার বাসিন্দা। তিনি এনসিপির কেন্দ্রীয় কমিটির বেসরকারি পেশাজীবী সহ-সম্পাদক এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে ১১-দলীয় জোটের প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীকে নির্বাচনে অংশ নেন। অগ্নিসংযোগের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে বাসার বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পান ভেতরে থাকা লোকজন। পরে তাঁরা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় স্থানীয়রাও এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।

ঘটনার সময় ফাহিম রহমান খান পাঠান ঢাকায় অবস্থান করছিলেন বলে জানা গেছে। তিনি মুঠোফোনে বলেন, বেশ কিছুদিন ধরে অজ্ঞাতনামা ফোন নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল এবং বিষয়টি তিনি কেন্দ্রীয় নেতাদেরও জানিয়েছেন। অগ্নিকাণ্ডের ঘটনাটি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের দোসরেরাই ঘটিয়েছে অভিযোগ করে তিনি রাষ্ট্রের কাছে নিরাপত্তা দাবি করেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা