রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে। গত শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সরাইল গ্রামে মহাসড়কে চেকপোস্ট পরিচালনাকালে তাঁদের আটক করা হয়।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার গোদাগাড়ী থানার সরাইল গ্রামে আনোয়ার হোসেনের বাড়ির সামনে মহাসড়কে চেকপোস্ট বসায় ডিবি পুলিশ। এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি ইজিবাইককে সংকেত দিয়ে থামানো হলে ইজিবাইকে থাকা এক নারী ও এক পুরুষ কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে তাঁদের আটক করে তল্লাশি চালায়। তল্লাশিকালে তাঁদের হেফাজত থেকে যুক্তরাষ্ট্রে তৈরি (মেড ইন ইউএসএ) ৭ দশমিক ৬৫ মিলিমিটার বোরের দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার তেলকুপি গ্রামের শীষ মোহাম্মদের ছেলে এবং একই জেলার শিবগঞ্জ থানার জমিনপুর গ্রামের মৃত ইসরাইল আলীর মেয়ে পিংকি খাতুন। আটককৃতদের বিরুদ্ধে রাজশাহীর গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

মতামত