ই-রিকশা চলাচলে শৃঙ্খলা ফেরাতে গাজীপুর সিটি কর্পোরেশন এলাকাকে আটটি জোনে ভাগ করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি জোনে চলাচলকারী রিকশার জন্য নির্ধারণ করা হবে আলাদা রং এবং নির্দিষ্ট জোনের বাইরে অন্য জোনে এসব রিকশা চলাচল করতে পারবে না। এ লক্ষ্যে ই-রিকশার সংখ্যা নির্ধারণ ও নিবন্ধনের প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে সিটি কর্পোরেশন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি সরকার সিটি কর্পোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা-২০২৬ জারি করে। গত ২৯ অক্টোবর জারি করা এ বিধিমালা দেশের সব সিটি কর্পোরেশন এলাকায় কার্যকর হয়েছে। এর আলোকে অন্যান্য সিটি কর্পোরেশনের মতো গাজীপুরেও ই-রিকশা নিয়ন্ত্রণে প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে।
গেজেট অনুযায়ী, দুজন ধারণক্ষমতাসম্পন্ন ই-রিকশার এককালীন নিবন্ধন ফি আট হাজার টাকা এবং বাৎসরিক নবায়ন ফি চার হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া চারজন ধারণক্ষমতাসম্পন্ন ই-রিকশার এককালীন নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বাৎসরিক নবায়ন ফি পাঁচ হাজার টাকা। এই আদায়কৃত অর্থ সিটি কর্পোরেশনের রাজস্ব আয় হিসেবে গণ্য হবে। নিবন্ধনের পর সিটি কর্পোরেশন বিনামূল্যে কিউআর কোডযুক্ত নিবন্ধন নম্বর প্লেট ও বিস্তারিত তথ্য চালককে প্রদান করবে, যেখানে চার্জিং গ্যারেজের বিস্তারিত তথ্যও সংযুক্ত থাকবে।
বিধিমালা অনুযায়ী, ই-রিকশা নিবন্ধনের ক্ষেত্রে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত কারিগরি মানদণ্ড ও নিরাপত্তাবিষয়ক শর্ত পূরণ করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের প্রতিস্বাক্ষরসহ ফিটনেস সনদ নিতে হবে। এসব শর্ত পূরণের পর সিটি কর্পোরেশনের নির্ধারিত প্রক্রিয়ায় নিবন্ধনের আবেদন করা যাবে। নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা সড়কে চলাচল করতে পারবে না।
এ বিষয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মিজ্ তানজিলা খানম বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনকে জোনে ভাগ করে আলাদা রঙের রিকশা চলাচলের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি জোনে কতসংখ্যক ই-রিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে, তা নির্ধারণের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন ও পরবর্তী সিদ্ধান্তের ভিত্তিতে এ কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ সানাউল কাদের বলেন, সিটি কর্পোরেশনের সব প্রস্তুতি রয়েছে। তবে এখান থেকে নিবন্ধন নেওয়ার আগে বুয়েট থেকে ফিটনেস সনদ এবং ট্রাফিক বিভাগ থেকে ক্লিয়ারেন্স নিতে হবে। এসব কাগজপত্র জমা দিলে ৩০ দিনের মধ্যে লাইসেন্স প্রদান করা হবে।
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনকে আটটি জোনে ভাগ করে প্রতিটির জন্য আলাদা রং নির্ধারণ করা হয়েছে এবং এ কার্যক্রম চালুর সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে। ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীসহ অন্যান্য সিটি কর্পোরেশন ইতোমধ্যে এ কার্যক্রম শুরু করেছে, গাজীপুরেও তা দ্রুত চালু করা হবে।
এদিকে রিকশাচালকরা জানিয়েছেন, তাঁরা সরকারি নিয়ম মেনে নিবন্ধন ও প্রয়োজনীয় অনুমোদন নিয়ে গাড়ি চালাতে চান। নির্দিষ্ট জোন ও আলাদা রঙের ব্যবস্থা চালু হলে এক এলাকার রিকশা অন্য এলাকায় চলাচল নিয়ন্ত্রণ করা সহজ হবে এবং এতে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি অনিয়ন্ত্রিত রিকশার সংখ্যা কমবে।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

মতামত