গাজীপুরের বোর্ডবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গত সোমবার (১৬ নভেম্বর ২০২৬) সংঘটিত ঘটনার অভিযোগে গাছা থানায় নাশকতার মামলা দায়ের করা হয়েছে। এতে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ও নিরাপত্তা দপ্তরের সহকারী প্রক্টর (এসও) মো. সালাহ্ উদ্দিনের লিখিত অভিযোগের ভিত্তিতে গাছা থানায় মামলাটি নথিভুক্ত করা হয়।
মামলার প্রাথমিক তথ্য বিবরণী অনুযায়ী, গত ১৬ নভেম্বর বেলা সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ১১টার মধ্যে বিভিন্ন সময়ে গাজীপুরের বোর্ডবাজারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে সংঘটিত ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে প্রধান আসামি করা হয়েছে সরকারি পরীক্ষা নিয়ন্ত্রক মো. আলমগীর হোসেনকে। এ ছাড়া দ্বিতীয় আসামি করা হয়েছে অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আকরাম হোসেনকে।
মামলার অন্য আসামিরা হলেন পরিচালক (ভারপ্রাপ্ত) মিয়া হোসেন রানা, অতিরিক্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মামুনুর রহমান, অতিরিক্ত কলেজ পরিদর্শক মো. ইলিয়াস হোসেন, সেকশন অফিসার ইয়াকুব আলী, অতিরিক্ত রেজিস্ট্রার সাজ্জাদ হোসেন, অতিরিক্ত কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ওয়াহিদুজ্জামান নান্নু, উচ্চমান সহকারী আব্দুস সালাম, আব্দুল বাতেন, আফজাল হোসেন, ফারুক পাটোয়ারী, নিম্নমান সহকারী আরিফ হোসেন খান, সহকারী পরিচালক আমির হোসেন, উপ-কলেজ পরিদর্শক হাবিবা ফাতেমা শম্পা, সহকারী রেজিস্ট্রার আব্দুল জলিল, মো. ওবায়দুল হক (হুজুর), অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) মো. সিরাজুল ইসলাম, অতিরিক্ত রেজিস্ট্রার মো. আজিজুল হক, সেকশন অফিসার মো. শফিকুল ইসলাম এবং লিফটম্যান রিপন।
এজাহারে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্বহাল হওয়া ৯৮৮ জন কর্মকর্তা-কর্মচারী বেতন-ভাতা বৃদ্ধি এবং জ্যেষ্ঠতা ও পদোন্নতিসংক্রান্ত বিষয় নিয়মবহির্ভূতভাবে নিষ্পত্তির দাবিতে ১৬ নভেম্বর সকাল ১১টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত উপাচার্যের কার্যালয়ের নিচে জড়ো হয়ে বিক্ষোভ করেন। অভিযোগ অনুযায়ী, এটি সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী ছিল।
অভিযোগে আরও বলা হয়েছে, আসামিরা মারমুখী আচরণ করে ক্যাম্পাসে আতঙ্ক ও ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছেন এবং বিভিন্ন অফিসের সামনে মিছিল ও সমাবেশ করেছেন। তাঁরা সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের মারধর করেছেন, প্রো-ভিসিকে ধাক্কা দিয়ে আহত করেছেন এবং হত্যার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে। এজাহারের ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ডে প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে।
উল্লেখিত ঘটনা তদন্তের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগের ডিন অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুনকে এ কমিটির প্রধান করা হয়েছে।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

মতামত