দৈনিক পল্লীবাংলা
আপডেট : শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

রায়পুরায় মাদকের প্রতিবাদ করায় বিএনপি নেতার দোকানে হামলা-লুটপাট, রক্তাক্ত জখম ১

সংগ্রহিত ছবি

নরসিংদীর রায়পুরা উপজেলায় এলাকায় মাদক সেবন ও মাদক কারবারে বাধা দেওয়াকে কেন্দ্র করে মো. আবু তাহের নামে স্থানীয় এক বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। হামলাকারীরা তাঁকে পিটিয়ে রক্তাক্ত জখম করার পাশাপাশি দোকান থেকে নগদ টাকা ও মোবাইল ফোনসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আহত আবু তাহের রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং আমিরগঞ্জ ইউনিয়ন জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর সন্ধ্যার দিকে ৬-৭ জনের একদল দুর্বৃত্ত রামদাসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে খলাপাড়া এলাকায় আবু তাহেরের বিকাশ ও মোবাইল ব্যাংকিংয়ের দোকানে অতর্কিত হামলা চালায়। এলাকায় প্রকাশ্য মাদক বিক্রি ও সেবনের প্রতিবাদ করায় সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে এ হামলা চালায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এ সময় আবু তাহেরকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করা হয় এবং দোকানে ব্যাপক ভাঙচুর চালিয়ে ক্যাশ বাক্স থেকে নগদ টাকা ও দুটি স্মার্টফোনসহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুটে নেওয়া হয়।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এলাকায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ১০ থেকে ১১টি মামলা রয়েছে। ঘটনার পর থেকে আইনি পদক্ষেপ গ্রহণে বাধা দিতে এবং মামলা না করার জন্য ভুক্তভোগীর পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা।

জানা গেছে, আক্রান্ত আবু তাহের স্থানীয় সংসদ সদস্যের পরিচিত ও ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ইতোমধ্যে ঘটনার বিস্তারিত বিষয় স্থানীয় সংসদ সদস্য ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে অবহিত করা হয়েছে।

এদিকে প্রকাশ্যে এক বিএনপি নেতার ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের এ ঘটনায় স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, হামলায় জড়িত চিহ্নিত মাদক কারবারি ও সন্ত্রাসীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

রায়পুরায় মাদকের প্রতিবাদ করায় বিএনপি নেতার দোকানে হামলা-লুটপাট, রক্তাক্ত জখম ১

প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা