তরুণ ও কিশোরদের মধ্যে প্রশ্ন করার মানসিকতা গড়ে তোলার মাধ্যমে জ্ঞানভিত্তিক, বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী সমাজ নির্মাণ সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। প্রশ্ন করার চর্চাই জ্ঞান, বিজ্ঞান ও দর্শনের মূল ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, তরুণদের অবাধ চিন্তার সুযোগ দিলে সেখান থেকে নতুন ধারণা তৈরি হবে, যা ভবিষ্যতে জাতীয় সংকট নিরূপণ ও দেশের অগ্রগতির নতুন পথ উন্মোচন করবে।
শনিবার (১০ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেআরএফ) আয়োজিত ‘আইডিয়া ফেস্ট-২০২৫’-এর চূড়ান্ত পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী তরুণ সমাজকে কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে সীমাবদ্ধ না থেকে বন্ধু-বান্ধব ও সহপাঠীদের সঙ্গে দেশ ও সমাজ গঠনমূলক আলোচনা করার আহ্বান জানান। জেআরএফ’র সমাজকল্যাণমূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, অতীতের কঠোর বিধিনিষেধ ও প্রতিকূল পরিবেশের মধ্যেও সংগঠনটি কোভিডের সময় জনস্বাস্থ্যমূলক সেবা এবং ভার্চুয়াল বিজ্ঞান মেলার মতো ইতিবাচক উদ্যোগ অব্যাহত রেখেছিল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেআরএফ’র নির্বাহী পরিচালক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. ফরহাদ হালিম ডোনার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম। এতে অন্যান্যের মধ্যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

মতামত