আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বাগেরহাট সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ পারভীন বিথী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, "দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি আমাদের সার্বজনীন সামাজিক ও সম্প্রীতির উৎসব। পূজা চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা, নির্বিঘ্ন বিদ্যুৎ সরবরাহ, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।" সনাতন ধর্মাবলম্বীরা যেন সম্পূর্ণ নিরাপদে ও আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করতে পারেন, সে জন্য তিনি সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির উদ্দিন মালেক ও সাধারণ সম্পাদক শেখ আবুল কালাম আজাদ বুলু।
এছাড়া সদর উপজেলার কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, সমাজসেবা কর্মকর্তা সোহেল পারভেজ, শিক্ষা কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহ উপজেলার বিভিন্ন দপ্তর ও সরকারি সংস্থার প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা বিধান, সিসিটিভি ক্যামেরা স্থাপন, আনসার ও স্বেচ্ছাসেবক নিয়োগ এবং জরুরি সেবা বজায় রাখার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

মতামত