পিরোজপুর জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা-এর দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মোঃমাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ০২:৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল পিরোজপুরের ভান্ডারিয়া থানাধীন ১ নং ভিটাবাড়িয়া ইউনিয়নের সেনেরহাট বাজারের ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনা করেন এসআই মোস্তফা শওকত জামান, এসআই শহিদুল ইসলাম, এএসআই মোঃ আল মোশারেফ এবং সঙ্গীয় ফোর্স।
অভিযানকালে সেনেরহাট বাজারের ব্রিজের উপর থেকে নাসির হাওলাদার (৪৫) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ২০০ পিস কথিত মাদকজাতীয় ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত নাসির হাওলাদার ঝালকাঠি জেলার রাজাপুর থানার ৯ নং ওয়ার্ডের দক্ষিণ তারাবুনিয়া গ্রামের মৃত আনসার হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাঁকে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

মতামত