দৈনিক পল্লীবাংলা

হ্যান্ড মাইক ও ক্রাচসহ অচেতন ব্যক্তি উদ্ধার বোর্ডবাজারে,চিকিৎসাধীন হাসপাতালে

গাজীপুরের বোর্ডবাজার মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারের উত্তর পাশের সড়ক থেকে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

জানা যায়, ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনের মধ্যে ভিড় জমে যায়। পরে স্থানীয়রা তাকে পার্শ্ববর্তী সুলতান জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

এ সময় এলাকার এক মানবিক ব্যক্তি ও বিশিষ্ট ব্যবসায়ীর উদ্যোগে দ্রুত তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ব্যক্তির জ্ঞান ফেরেনি বলে জানা গেছে।

উদ্ধার হওয়া ব্যক্তির সঙ্গে একটি হ্যান্ড মাইক পাওয়া গেছে। পাশাপাশি পায়ের সমস্যার কারণে তিনি চলাফেরায় হ্যান্ড ক্রাচের (বগলদাবা লাঠি) সহায়তা নিতেন বলে ধারণা করা হচ্ছে।

এখন পর্যন্ত তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কীভাবে তিনি অচেতন অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন, সে বিষয়টিও জানা যায়নি।

কেউ ওই ব্যক্তিকে চিনে থাকলে অথবা তার পরিবারের সন্ধান জানা থাকলে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

হ্যান্ড মাইক ও ক্রাচসহ অচেতন ব্যক্তি উদ্ধার বোর্ডবাজারে,চিকিৎসাধীন হাসপাতালে

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

গাজীপুরের বোর্ডবাজার মেডিকেল ডায়াগনস্টিক সেন্টারের উত্তর পাশের সড়ক থেকে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

জানা যায়, ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখে আশপাশের লোকজনের মধ্যে ভিড় জমে যায়। পরে স্থানীয়রা তাকে পার্শ্ববর্তী সুলতান জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

এ সময় এলাকার এক মানবিক ব্যক্তি ও বিশিষ্ট ব্যবসায়ীর উদ্যোগে দ্রুত তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ওই ব্যক্তির জ্ঞান ফেরেনি বলে জানা গেছে।

উদ্ধার হওয়া ব্যক্তির সঙ্গে একটি হ্যান্ড মাইক পাওয়া গেছে। পাশাপাশি পায়ের সমস্যার কারণে তিনি চলাফেরায় হ্যান্ড ক্রাচের (বগলদাবা লাঠি) সহায়তা নিতেন বলে ধারণা করা হচ্ছে।

এখন পর্যন্ত তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কীভাবে তিনি অচেতন অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন, সে বিষয়টিও জানা যায়নি।

কেউ ওই ব্যক্তিকে চিনে থাকলে অথবা তার পরিবারের সন্ধান জানা থাকলে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা