ফরিদপুরের চরভদ্রাসনে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সমবায়ের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি শ্রেষ্ঠ তিনটি সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়।
এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য ছিল—‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ’।
শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. ইয়াকুব আলী।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এটিও মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, চরভদ্রাসন থানার উপপরিদর্শক (এসআই) গোলাম হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ওহিদুজ্জামান মোল্লা, সাবেক উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান শিকদার, প্রস্তুতি কমিটির সদস্য মঞ্জুরুল হক মৃধা, গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, বাজার বণিক সমিতির সভাপতি আলমগীর মোল্লা, চরভদ্রাসন হাটবাজার বণিক সমিতির সদস্য অছেল শিকদার, চরহাজীগঞ্জ হাটবাজার বণিক সমবায় সমিতির সভাপতি কবিরুল আলম, উপজেলা কেন্দ্রীয় বিআরডিবি সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আলহাজ্ব নজরুল শিকদার, এম কে ডাঙ্গী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি সাইদুর রহমান, চর সুলতানপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি রাধাকান্ত বাড়ৈ এবং দিন বদলে আমরা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি এম এম কাইয়ুম।
এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সমবায় সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে ক্ষুদ্র সঞ্চয়কে উৎপাদনমুখী বিনিয়োগে রূপান্তর করা সম্ভব। গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করা, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে সমবায় সমিতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও স্বচ্ছ করার পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, সমবায়ের মূল শক্তি হলো সম্মিলিত উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা। সমিতিগুলোর কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে সমবায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধিরা তাদের কার্যক্রম, সঞ্চয় ও ঋণদান কার্যক্রম এবং সমবায়ের মাধ্যমে এলাকার আর্থসামাজিক উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। সভায় জানানো হয়, চরভদ্রাসন উপজেলায় বর্তমানে ৩২টি সমবায় সমিতি রয়েছে।
আলোচনা সভার শেষ পর্যায়ে শ্রেষ্ঠ সমবায় সমিতিগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম স্থান অর্জন করে চরহাজীগঞ্জ বণিক সমবায় সমিতি, দ্বিতীয় স্থান অর্জন করে চরভদ্রাসন বাজার বণিক সমবায় সমিতি এবং তৃতীয় স্থান অর্জন করে চরভদ্রাসন রিকশা-ভ্যান শ্রমিক সমবায় সমিতি লিমিটেড।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ বিজয়ী সমবায় সমিতির প্রতিনিধিদের হাতে পুরস্কার ও স্মারক তুলে দেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার সমবায় কার্যক্রমকে আরও শক্তিশালী করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে সমবায়ের ভূমিকা সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

মতামত