দৈনিক পল্লীবাংলা

ভোলার বোরহানউদ্দিন বিপ্লব ও সংহতি দিবস পালিত

সারাদেশের ন্যায় ভোলার বোরহানউদ্দিন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার বিকেলে দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷ সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম ৷ 

এরআগে, পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা র‍্যালিতে যোগ দেন। এসব মিছিলের সমাগমে র‍্যালি ও সমাবেশস্থলে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। র‍্যালি ও আলোচনা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা এবং জাতীয় ঐক্য ও সংহতির বিষয়গুলো তুলে ধরেন নেতারা।

এ সময় বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কাজী আজম, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শহিদুল আলম নাসিম কাজী, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফিরোজ কাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আলী আকবর পিন্টু, পৌর বিএনপির সহ-সভাপতি মো. বশির আহম্মেদ, পৌর বিএনপির সহ-সভাপতি ফাইজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক সিহাব উদ্দিন হাওলাদার, সদস্য সচিব জসিমউদ্দিন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন সিকদার, সদস্য সচিব আতিফ আসলাম রুবেলসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

রোববার, ০৮ নভেম্বর ২০২৬

ভোলার বোরহানউদ্দিন বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশের তারিখ : ০৭ নভেম্বর ২০২৬

featured Image

সারাদেশের ন্যায় ভোলার বোরহানউদ্দিন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার বিকেলে দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে দলীয় কার্যালের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷ সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম ৷ 

এরআগে, পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা র‍্যালিতে যোগ দেন। এসব মিছিলের সমাগমে র‍্যালি ও সমাবেশস্থলে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়। র‍্যালি ও আলোচনা সভায় ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকা এবং জাতীয় ঐক্য ও সংহতির বিষয়গুলো তুলে ধরেন নেতারা।

এ সময় বোরহানউদ্দিন উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট কাজী আজম, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শহিদুল আলম নাসিম কাজী, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফিরোজ কাজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান কবির মিয়া, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি আলী আকবর পিন্টু, পৌর বিএনপির সহ-সভাপতি মো. বশির আহম্মেদ, পৌর বিএনপির সহ-সভাপতি ফাইজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক সিহাব উদ্দিন হাওলাদার, সদস্য সচিব জসিমউদ্দিন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিটন সিকদার, সদস্য সচিব আতিফ আসলাম রুবেলসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা