শনিবার ছুটির দিনেও গাজীপুর মহানগরীর কোনাবাড়ি অঞ্চলের ৬টি ওয়ার্ডের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের শুভ উদ্ধোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শওকত হোসেন সরকার।
তিনি আজ সকাল সাড়ে ১০টা থেকে শুরু করে কোনাবাড়ির ৭ নং ওয়ার্ড থেকে ১২ নং ওয়ার্ড পর্যন্ত প্রায় ১০ কোটি টাকার ইউনিব্লক রাস্তা,
আরসিসি রাস্তা ও ব্রিক ড্রেন কাজের উদ্ধোধন করেন। সিটি কর্পোরেশনের রাজস্ব তহবিল থেকে এই প্রকল্প দেওয়া হয়েছে যাতে করে দ্রুত সময়ের মধ্যে কাজগুলো সম্পন্ন হয়।
এ সময় শওকত হোসেন সরকার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে গাজীপুর কে যানজট মুক্ত করতে বড় সড়কগুলোর পাশাপাশি চলাচল উপযোগী করার জন্য শাখা রাস্তাগুলোর কাজও করা হবে। তিনি আরও বলেন কাজ করতে গিয়ে ঠিকাদার যেন বিড়ম্বনায় না পড়ে,সে ব্যাপারে এলাকাবাসীকে সহযোগিতা করতে হবে। পাশাপাশি কাজের মান ঠিক করতে নেতাকর্মীদের পরিদর্শন করার জন্য নির্দেশনা দেন প্রশাসক শওকত হোসেন সরকার।
এ সময় উপস্থিত ছিলেন কোনাবাড়ি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জান্নাতুল নাইম,সুপারেনটেন ইঞ্জিনিয়ার মোঃ আশরাফ হোসেন,কোনাবাড়ি থানা বিএনপির সভাপতি ইদ্রিস আলী সরকার, সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন,সিঃ সহ সভাপতি রফিকুজ্জামান রফিক,সাংগঠনিক সম্পাদক তানবিরুল ইসলাম রাজিব, মিয়া মোঃ ফরহাদ হোসেন, থানা যুবদলের সদস্য সচিব আজিজুল ইসলাম,থানা বিএনপির সহ সভাপতি জসিম উদ্দিন,সাবেক থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জহির রায়হান, ওয়ার্ড বিএনপির সভাপতি / সাধারণ সম্পাদক সমূহ-- আমিনুল ইসলাম সরকার,সেলিম সরকার,আউয়াল সরকার, সাবেক সভাপতি বকুল মোল্লা, ১০ নং ওয়ার্ড যুবদলের সভাপতি কামরুল ইসলাম,থানা বিএনপির প্রচার সম্পাদক পিয়াস চাকলাদার প্রমূখ।

শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

মতামত