বর্তমান পোশাক শ্রমিকদের ন্যায্য দাবির সাথে একমত পোষন করেছে বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।
তবে শান্তিপূর্ন আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করলে বরদাস্ত করা হবে না বলে হুশিয়ার করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ঢাকা বিভাগীয় উত্তর এর যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল বারেক সরকার।
তিনি পহেলা নভেম্বর সকাল ৯ টায় বিভিন্ন শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দদের সাথে কোনাবাড়িতে একটি শান্তিপূর্ন বৈঠক হওয়ার কথা থাকলেও পরবর্তী সময়ে শ্রমিকদের বেধড়ক ভাংচুরের কারনে তা বন্ধ হয়ে যায়। পরে তিনি নিজ কর্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন। বারেক সরকার বলেন,আমরা দেখেছি দীর্ঘদিন শ্রমিকরা আন্দোলন করছে তাদের বেতনভাতা বৃদ্ধির দাবিতে। আমরাও একমত পোষন করছি,কিন্তু দেখলাম কিছু মানুষের মুখে মাক্স ও হাতে লাঠি নিয়ে ভাংচুর করছে,এগুলো কারা।
প্রশাসন কে বললো দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন।
দেশের পোশাক শিল্পকে বাঁচাতে হলে কঠোর হতে হবে। তিনি আরও বলেন, যেহেতু মজুরি বোর্ড গঠন হয়েছে, অচিরেই বেতন বৃদ্ধি করা হবে।
তিনি বলেন, শ্রমিক ভাইবোনদের বলবো কাজে যোগদান করুন।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

মতামত