নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন
দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) দিবসটি উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং যুব মেলার আয়োজন করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং জেলার উদ্যমী তরুণ-তরুণীরা এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, যুবসমাজ দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান চালিকাশক্তি। দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে তরুণ প্রজন্মকে দক্ষ, আত্মনির্ভরশীল ও উদ্ভাবনী চিন্তায় সমৃদ্ধ হতে হবে। প্রচলিত চাকরির গণ্ডিতে সীমাবদ্ধ না থেকে আত্মকর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি, কারিগরি দক্ষতা অর্জন এবং নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য তিনি যুবসমাজের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, মাদক, সামাজিক অবক্ষয় ও সব ধরনের নেতিবাচক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে দূরে থাকতে হবে। নিজেদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
দিবসটি উপলক্ষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রম সম্প্রসারণে যুব ঋণের চেক বিতরণ করা হয়। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে বৃক্ষরোপণ এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়।
এ ছাড়া যুব মেলায় তরুণ উদ্যোক্তাদের বিভিন্ন উদ্যোগ ও উৎপাদিত পণ্য প্রদর্শনের মাধ্যমে যুবসমাজের কর্মদক্ষতা, সৃজনশীলতা এবং আত্মনির্ভরশীলতার সম্ভাবনা তুলে ধরা হয়।
জেলা প্রশাসন, নরসিংদীর পক্ষ থেকে জানানো হয়, সম্ভাবনাময় যুবশক্তির যথাযথ বিকাশ, দক্ষতা বৃদ্ধি এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে কার্যকর অংশগ্রহণই একটি সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশের ভিত্তি। তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে পরিণত করার মাধ্যমে আগামীর বাংলাদেশ গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

মতামত