গাজীপুরে তৃতীয় লিঙ্গের নেত্রী লাইলী সরকার (৭০) হত্যা মামলার দীর্ঘ ছয় বছর ধরে পলাতক থাকা প্রধান আসামি আশিকুজ্জামানকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ। আজ রবিবার (১ নভেম্বর) দুপুর আড়াইটায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।
গাছা থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০২০ সালের ডিসেম্বর মাসে হিজড়া নেত্রী লাইলী সরকার নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় গাছা থানায় একটি হত্যা মামলা (মামলা নম্বর: ২৭/১২/২০২০) দায়ের করা হয়। তবে ঘটনার পর থেকেই মামলার মূল অভিযুক্ত আশিকুজ্জামান আত্মগোপনে ছিলেন।
দীর্ঘদিন পলাতক থাকা এই আসামিকে আইনি আওতায় আনতে গাছা থানার তদন্ত পরিদর্শক মো. আব্দুল আউয়াল সরদারের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। একপর্যায়ে রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রোববার, ০১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

মতামত