দৈনিক পল্লীবাংলা
প্রকাশ : রোববার, ০১ নভেম্বর ২০২৬

৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈর ও আশপাশের এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আবারও বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এই আন্দোলনের ফলে উক্ত মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। একপর্যায়ে কোনাবাড়ী এলাকায় উত্তেজিত শ্রমিকেরা মহাসড়কের ওপর অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়।

ঘটনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, সকাল ৮টার পর থেকেই কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার, চন্দ্রা পল্লী বিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জড়ো হতে থাকেন। এর আগে কালিয়াকৈরের রতনপুর এলাকার করণী নিট কম্পোজিট, নিট এশিয়াসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা সকালে কাজ যোগ দিয়ে হাজিরা নিশ্চিত করার পরপরই বাইরে বেরিয়ে আসেন। পরে সফিপুর বাজারসহ কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়ে বেতন বাড়ানোর দাবিতে স্লোগান দিতে থাকেন তাঁরা।

বিক্ষোভের কারণে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যাত্রী ও পরিবহন চালকেরা চরম দুর্ভোগে পড়েন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন কোনাবাড়ীর পুলিশ বক্সে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকাল থেকেই শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

রোববার, ০১ নভেম্বর ২০২৬

৩০ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে আগুন

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কালিয়াকৈর ও আশপাশের এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে আবারও বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। আজ রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এই আন্দোলনের ফলে উক্ত মহাসড়কে যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। একপর্যায়ে কোনাবাড়ী এলাকায় উত্তেজিত শ্রমিকেরা মহাসড়কের ওপর অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়।

ঘটনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, সকাল ৮টার পর থেকেই কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার, চন্দ্রা পল্লী বিদ্যুৎ, মৌচাক ও তেলিচালা এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে জড়ো হতে থাকেন। এর আগে কালিয়াকৈরের রতনপুর এলাকার করণী নিট কম্পোজিট, নিট এশিয়াসহ আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকেরা সকালে কাজ যোগ দিয়ে হাজিরা নিশ্চিত করার পরপরই বাইরে বেরিয়ে আসেন। পরে সফিপুর বাজারসহ কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়ে বেতন বাড়ানোর দাবিতে স্লোগান দিতে থাকেন তাঁরা।

বিক্ষোভের কারণে মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যাত্রী ও পরিবহন চালকেরা চরম দুর্ভোগে পড়েন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশপাশের বেশ কয়েকটি পোশাক কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেন কোনাবাড়ীর পুলিশ বক্সে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, সকাল থেকেই শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নেওয়ায় যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

এদিকে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে ও যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা