দৈনিক পল্লীবাংলা

২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হাম উপসর্গে ২ জন করে মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও দুইজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ১৫২ জন রোগী। একই সময়ে সারা দেশে হাম উপসর্গে আরও দুইজনের মৃত্যু হয়েছে এবং নতুন করে হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪১২ জন। আজ বুধবার (২৫ নভেম্বর ২০২৬) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গু সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৫২৩ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৫ জন, খুলনা বিভাগে ১২৯ জন, রাজশাহী বিভাগে ১১৮ জন, বরিশাল বিভাগে ১১৪ জন, রংপুর বিভাগে ৫৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪৩ জন এবং সিলেট বিভাগে পাঁচজন রয়েছেন। এ নিয়ে চলতি বছরে ২৫ নভেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৭৭ হাজার ১৩৭ জনে। আর গত ২৪ ঘণ্টার দুইজনসহ চলতি বছরে ডেঙ্গুতে মোট ৫২৬ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরে এ পর্যন্ত এক লাখ ৭১ হাজার ৭৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন এবং বর্তমানে চার হাজার ৮৬১ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ছাড়া ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট এক লাখ দুই হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন এবং মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছিল।

অন্যদিকে হাম সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৩৩৮ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭৪ জন। গত ১৫ মার্চ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দুই লাখ ৬০ হাজার ৫২৮ জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৬ হাজার ৩৭৪ জন।

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দুইজনের মৃত্যু হলেও নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। গত ১৫ মার্চ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ২৫৮ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ১৫ মার্চ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে দুই লাখ ৩৩ হাজার ২৫৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ২৪ হাজার ২৮৭ জন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

২৪ ঘণ্টায় ডেঙ্গু ও হাম উপসর্গে ২ জন করে মৃত্যু

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা