দৈনিক পল্লীবাংলা

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৯ জেলায় ৫৭ প্লাটুন আনসার মোতায়েন

শিল্পাঞ্চলে নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে দেশের নয়টি জেলায় তাঁদের মোতায়েন করা হয়। এর মধ্যে গাজীপুরে ১৭ প্লাটুন এবং নারায়ণগঞ্জে চার প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

আজ বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা সদস্যরা শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট, মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও শিল্পকারখানার আশপাশে সতর্ক অবস্থান ও নিয়মিত টহল দিচ্ছেন। পাশাপাশি বিশেষ স্ট্রাইকিং টিম যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে প্রস্তুত রয়েছে। গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ সড়কের পাশাপাশি নারায়ণগঞ্জের কাঠেরপুল ও জালকুড়িসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তামূলক কার্যক্রম চলছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে কোনো মহল যাতে নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিকদের কর্মস্থলে ফিরে আসার অনুকূল পরিবেশ তৈরি, মহাসড়কে যান চলাচল সচল রাখা এবং উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষায় আনসার ব্যাটালিয়নের এ তৎপরতা অব্যাহত থাকবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৯ জেলায় ৫৭ প্লাটুন আনসার মোতায়েন

প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

featured Image

শিল্পাঞ্চলে নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে ৫৭ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। শ্রমিক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখতে দেশের নয়টি জেলায় তাঁদের মোতায়েন করা হয়। এর মধ্যে গাজীপুরে ১৭ প্লাটুন এবং নারায়ণগঞ্জে চার প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন।

আজ বুধবার (২৫ নভেম্বর ২০২৬) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় মোতায়েন করা সদস্যরা শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্ট, মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও শিল্পকারখানার আশপাশে সতর্ক অবস্থান ও নিয়মিত টহল দিচ্ছেন। পাশাপাশি বিশেষ স্ট্রাইকিং টিম যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে প্রস্তুত রয়েছে। গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ সড়কের পাশাপাশি নারায়ণগঞ্জের কাঠেরপুল ও জালকুড়িসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তামূলক কার্যক্রম চলছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে কোনো মহল যাতে নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিকদের কর্মস্থলে ফিরে আসার অনুকূল পরিবেশ তৈরি, মহাসড়কে যান চলাচল সচল রাখা এবং উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতা রক্ষায় আনসার ব্যাটালিয়নের এ তৎপরতা অব্যাহত থাকবে।

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লীবাংলা