দৈনিক পল্লীবাংলা
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

গাজীপুর সিটি নির্বাচন

৩৮নং ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ার প্রত্যয় জনগণের বন্ধু কামাল উদ্দিনের

জনগণের বন্ধু কামাল উদ্দিন

দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, রাজনীতি ও জনসেবার প্রত্যয় নিয়ে গাজীপুর মহানগরীর ৩৮ নং ওয়ার্ডের মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন কাউন্সিলর পদপ্রার্থী মো. কামাল উদ্দিন। আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে তিনি এই ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

মো. কামাল উদ্দিন বর্তমানে গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং গাছা কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবন থেকেই রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় কামাল উদ্দিন অতীতে গাছা থানা যুবদলের আহ্বায়ক, গাজীপুর মহানগর যুবদলের সহ-সভাপতি, টঙ্গী কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি, গাজীপুর সদর থানা ছাত্রদলের যুগ্ম সচিব এবং গাছা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

নিজের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এলাকার সার্বিক কল্যাণে কাজ করতে চান কামাল উদ্দিন। তিনি জানান, জনগণের আস্থা অর্জন করে নাগরিক সমস্যা সমাধান, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই তাঁর মূল লক্ষ্য।

স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানো ও নাগরিকদের সুখে-দুঃখে পাশে থাকার ওপর গুরুত্বারোপ করে কামাল উদ্দিন বলেন, “জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব হলো জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করা। ৩৮ নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর, আধুনিক ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে আমি এলাকার সর্বস্তরের মানুষের সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করছি।”

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

৩৮নং ওয়ার্ডকে মডেল হিসেবে গড়ার প্রত্যয় জনগণের বন্ধু কামাল উদ্দিনের

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, রাজনীতি ও জনসেবার প্রত্যয় নিয়ে গাজীপুর মহানগরীর ৩৮ নং ওয়ার্ডের মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন কাউন্সিলর পদপ্রার্থী মো. কামাল উদ্দিন। আসন্ন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে তিনি এই ওয়ার্ড থেকে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

মো. কামাল উদ্দিন বর্তমানে গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং গাছা কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবন থেকেই রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় কামাল উদ্দিন অতীতে গাছা থানা যুবদলের আহ্বায়ক, গাজীপুর মহানগর যুবদলের সহ-সভাপতি, টঙ্গী কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি, গাজীপুর সদর থানা ছাত্রদলের যুগ্ম সচিব এবং গাছা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।

নিজের রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এলাকার সার্বিক কল্যাণে কাজ করতে চান কামাল উদ্দিন। তিনি জানান, জনগণের আস্থা অর্জন করে নাগরিক সমস্যা সমাধান, শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই তাঁর মূল লক্ষ্য।

স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানো ও নাগরিকদের সুখে-দুঃখে পাশে থাকার ওপর গুরুত্বারোপ করে কামাল উদ্দিন বলেন, “জনপ্রতিনিধির প্রধান দায়িত্ব হলো জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করা। ৩৮ নম্বর ওয়ার্ডকে একটি সুন্দর, আধুনিক ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে আমি এলাকার সর্বস্তরের মানুষের সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করছি।”

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা