দৈনিক পল্লীবাংলা
প্রকাশ : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

চকরিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে দুর্গোৎসব

কক্সবাজারের চকরিয়ায় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। মহা অষ্টমী উপলক্ষে চকরিয়া পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (১৯ অক্টোবর) মহা অষ্টমীতে চকরিয়া পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় হরিমন্দিরসহ একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতৃত্ব এবং স্থানীয় নীতিনির্ধারকদের দিকনির্দেশনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সঙ্গে পরামর্শক্রমে মণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়।

পূজা উদযাপন কমিটির আয়োজকরা জানান, স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতাকর্মীদের নিবিড় নজরদারি এবং সহযোগিতায় পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীরা কোনো ধরনের বিঘ্ন ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পূজা অর্চনা করছেন।

পরিদর্শনকালে বিএনপির নেতারা সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, আবহমান বাংলার চিরন্তন ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে এ উৎসব সফলভাবে উদযাপিত হচ্ছে। স্থানীয় অধিবাসীরাও সম্প্রীতির এ সুবাতাস অব্যাহত রেখে নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্নের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

চকরিয়ায় উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে দুর্গোৎসব

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

কক্সবাজারের চকরিয়ায় অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। মহা অষ্টমী উপলক্ষে চকরিয়া পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (১৯ অক্টোবর) মহা অষ্টমীতে চকরিয়া পৌরসভার ২ ও ৩ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় হরিমন্দিরসহ একাধিক পূজামণ্ডপ পরিদর্শন করেন চকরিয়া পৌরসভা স্বেচ্ছাসেবক দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শীর্ষ নেতৃত্ব এবং স্থানীয় নীতিনির্ধারকদের দিকনির্দেশনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সঙ্গে পরামর্শক্রমে মণ্ডপগুলোর সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হয়।

পূজা উদযাপন কমিটির আয়োজকরা জানান, স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতাকর্মীদের নিবিড় নজরদারি এবং সহযোগিতায় পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীরা কোনো ধরনের বিঘ্ন ছাড়াই অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে পূজা অর্চনা করছেন।

পরিদর্শনকালে বিএনপির নেতারা সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, আবহমান বাংলার চিরন্তন ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে এ উৎসব সফলভাবে উদযাপিত হচ্ছে। স্থানীয় অধিবাসীরাও সম্প্রীতির এ সুবাতাস অব্যাহত রেখে নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্নের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

দৈনিক পল্লীবাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা