দৈনিক পল্লীবাংলা
আপডেট : সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

চরভদ্রাসনে ১৫ পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি বাবুল

প্রতিটি মণ্ডপে শাড়ি ও ১০ হাজার টাকা অনুদান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান

এমপি শহিদুল ইসলাম বাবুলের পূজা মন্ডপ পরিদর্শন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উৎসবের আয়োজন ঘুরে দেখেন। পাশাপাশি প্রতিটি পূজামণ্ডপের পূজা উদযাপন কমিটির সভাপতির হাতে একটি করে শাড়ি ও ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেন।

রবিবার (১৮ অক্টোবর) উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফর আলী। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি'র প্রস্তুত কমিটির আহবায়ক ওহিদুজ্জামান মোল্লা,বাজার বণিক  সমিতি সভাপতি আলমগীর মোল্লা , সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, প্রস্তুতি কমিটির সদস্যসচিব আব্দুল কুদ্দুস ভিপ বাদশা , ফারুক হোসেন মৃধা, উপজেলা যুবদলের সভাপতি মোজাফফর হোসেন জাফর, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মোল্লা, সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে এমপি শহিদুল ইসলাম বাবুল সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ, পূজারি ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।  প্রতিটি পুজা মন্ডুপে  তিনি নগদ ১০ হাজার টাকা ও ২টি শাড়ী সহ ১৫টি পুজা মন্ডুপে তিনি নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা ও ৩০টি শাড়ী তুলে দিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করেন। তাঁর এ উদ্যোগে পূজামণ্ডপের আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

এ সময় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করে আমাদের সবাইকে পারস্পরিক সৌহার্দ্য, শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে। শারদীয় দুর্গোৎসব যেন আনন্দমুখর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপিত হয়, সে জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

তিনি আরও বলেন, ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের বিভেদ, বিদ্বেষ কিংবা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হতে দেওয়া যাবে না। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এ সময় তিনি সংশ্লিষ্টদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান।

উপজেলা পূজা উদযাপন কমিটির তথ্যমতে, চরভদ্রাসন উপজেলায় এ বছর মোট ১৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। এসব মণ্ডপে ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-অর্চনা ও দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ, স্থানীয় স্বেচ্ছাসেবক এবং দলীয় নেতাকর্মীরা দায়িত্ব পালন করছেন।

স্থানীয়দের মতে, উৎসবের সময় সংসদ সদস্যের সরেজমিনে পূজামণ্ডপ পরিদর্শন, আয়োজকদের সঙ্গে মতবিনিময় এবং আর্থিক সহযোগিতা প্রদান স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। তাঁদের প্রত্যাশা, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়ে চরভদ্রাসনে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লীবাংলা

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

প্রতিটি মণ্ডপে শাড়ি ও ১০ হাজার টাকা অনুদান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান

প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা