দৈনিক পল্লী বাংলা
প্রকাশ : রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৯, আশঙ্কাজনক অবস্থায় সিলেটে প্রেরণ

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে গ্রীনলাইন পরি পরিবহন ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার সৈয়দপুর বাজারের পাশে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গ্রীনলাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-১১০৮) ও বিপরীতমুখী একটি বালুবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১২-২৬৪২) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ৩ নারী ও ৬ পুরুষ যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পরে একমুখী যান চলাচল শুরু হয়।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় পুলিশ উদ্ধার হওয়া মালামাল ক্ষতিগ্রস্ত যাত্রীদের নিকট হস্তান্তর করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি রেকারের সাহায্যে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লী বাংলা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৯, আশঙ্কাজনক অবস্থায় সিলেটে প্রেরণ

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে গ্রীনলাইন পরি পরিবহন ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) সকালে উপজেলার সৈয়দপুর বাজারের পাশে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে গ্রীনলাইন পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-১১০৮) ও বিপরীতমুখী একটি বালুবাহী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-১২-২৬৪২) মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের ৩ নারী ও ৬ পুরুষ যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই মহাসড়কের ওই অংশে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় এবং পরে একমুখী যান চলাচল শুরু হয়।

খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ সময় পুলিশ উদ্ধার হওয়া মালামাল ক্ষতিগ্রস্ত যাত্রীদের নিকট হস্তান্তর করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিছুর রহমান জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি রেকারের সাহায্যে মহাসড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

দৈনিক পল্লী বাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা