দৈনিক পল্লী বাংলা
প্রকাশ : রোববার, ১৮ অক্টোবর ২০২৬

হবিগঞ্জে ভিআইপিদের কণ্ঠ নকল করে প্রতারণার মূলহোতা গ্রেপ্তার

বিভিন্ন গুরুত্বপূর্ণ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের (ভিআইপি) পরিচয় ও কণ্ঠ নকল করে বিকাশসহ ডিজিটাল মাধ্যমে টাকা আত্মসাৎকারী চক্রের মূলহোতা বিল্লাল মিয়াকে (৪৬) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

শনিবার (১৭ অক্টোবর) হবিগঞ্জের পুলিশ সুপার মো. তারেক মাহমুদের নির্দেশনায় ডিবি পুলিশের ক্রাইম মনিটরিং সেলের একটি আভিযানিক দল মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার গুহ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত বিল্লাল হবিগঞ্জ সদর থানার অনন্তপুর এলাকার মৃত দৌলত মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ২টি মোবাইল ফোন ও ৪টি সিম কার্ড উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিল্লাল ও তার চক্রের সদস্যরা বিশিষ্ট ব্যক্তিদের কণ্ঠ নকল করে সাধারণ মানুষের কাছ থেকে বিকাশ ও অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে আসছিল। চক্রটি হবিগঞ্জের স্থানীয় ব্যবসায়ীসহ নবীগঞ্জ ও চুনারুঘাট এলাকার অন্তত ১২-১৫ জন ভুক্তভোগীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। এমনকি নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতির কাছেও ৩০ হাজার টাকা দাবি করেছিল চক্রটি।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. হেলাল মিয়া বাদী হয়ে সাইবার সুরক্ষা আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় হবিগঞ্জ সদর থানায় মামলা দায়ের করলে গোয়েন্দা পুলিশ তদন্ত শুরু করে। পরবর্তীতে ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মোহাম্মদ শিহাব উদ্দীনের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রতারক বিল্লালকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মৌলভীবাজারের কুলাউড়া থানাতেও একাধিক প্রতারণার মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

হবিগঞ্জ জেলা পুলিশ জানায়, আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লী বাংলা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

হবিগঞ্জে ভিআইপিদের কণ্ঠ নকল করে প্রতারণার মূলহোতা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা