দৈনিক পল্লী বাংলা
প্রকাশ : রোববার, ১৮ অক্টোবর ২০২৬

‘সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান’

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’: ঢাকেশ্বরী মন্দিরে মতবিনিময় সভায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল

ডেঙ্গু প্রতিরোধ ও সবুজ বাংলাদেশ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকার আহ্বান প্রধানমন্ত্রীর

কুয়েটের উদ্ভাবিত বর্জ্য থেকে জ্বালানি তেল প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সবুজ সংকেত

জনগণের সেবা করাই নির্বাচিত সরকারের মূল দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

শুধু পড়াশোনা নয়, শিশুদের খেলাধুলা ও সংস্কৃতিতেও দক্ষ করার আহ্বান প্রধানমন্ত্রীর

শুধু পড়াশোনা নয়, শিশুদের খেলাধুলা ও সংস্কৃতিতেও দক্ষ করার আহ্বান প্রধানমন্ত্রীর

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের ও সারাবিশ্বের সকল হিন্দু সম্প্রদায় তথা সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

রোববার (১৮ অক্টোবর) এক বিশেষ শুভেচ্ছা বাণীতে স্পিকার বলেন, শারদপ্রাতের উদ্ভাসিত আলোয় আশ্বিনের শেষভাগে অনুষ্ঠিত দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে সারাদেশে এক চমৎকার ধর্মীয় সম্প্রীতি ও উৎসবের আবহ তৈরি হয়।

শুভেচ্ছা বাণীতে স্পিকার আশাবাদ ব্যক্ত করে বলেন, “দুর্গাপূজার মহিমায় সমাজে বিরাজমান সব ধরনের বৈষম্য ও অবিচারের অন্ধকার কেটে গিয়ে সর্বত্র সাম্য, মৈত্রী ও সৌহার্দ্যের এক নতুন ভোরের উদয় হোক। শাশ্বত বাংলার আবহমানকালের ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির অনন্য সৌন্দর্য অক্ষুণ্ন থাকুক—এটাই আমাদের প্রত্যাশা।”

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আরও উল্লেখ করেন, উৎসবের এই দিনগুলো প্রত্যেকের জীবনে অফুরন্ত প্রেরণা বয়ে আনুক। ধর্মীয়, সাংস্কৃতিক কিংবা সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম-গোত্র-সম্প্রদায়ের মধ্যকার পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব আরও দৃঢ় হয়ে উঠুক।

সামাজিক সংহতি ও ধর্মীয় সম্প্রীতির এই মহান চেতনাকে বুকে ধারণ করে সবাই মিলে একটি সুন্দর, শান্তিময় ও বৈষম্যহীন দেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে স্পিকার শারদীয় দুর্গোৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লী বাংলা

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

featured Image

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেশের ও সারাবিশ্বের সকল হিন্দু সম্প্রদায় তথা সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

রোববার (১৮ অক্টোবর) এক বিশেষ শুভেচ্ছা বাণীতে স্পিকার বলেন, শারদপ্রাতের উদ্ভাসিত আলোয় আশ্বিনের শেষভাগে অনুষ্ঠিত দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে সারাদেশে এক চমৎকার ধর্মীয় সম্প্রীতি ও উৎসবের আবহ তৈরি হয়।

শুভেচ্ছা বাণীতে স্পিকার আশাবাদ ব্যক্ত করে বলেন, “দুর্গাপূজার মহিমায় সমাজে বিরাজমান সব ধরনের বৈষম্য ও অবিচারের অন্ধকার কেটে গিয়ে সর্বত্র সাম্য, মৈত্রী ও সৌহার্দ্যের এক নতুন ভোরের উদয় হোক। শাশ্বত বাংলার আবহমানকালের ধর্মীয়, সামাজিক মূল্যবোধ ও সংস্কৃতির অনন্য সৌন্দর্য অক্ষুণ্ন থাকুক—এটাই আমাদের প্রত্যাশা।”

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আরও উল্লেখ করেন, উৎসবের এই দিনগুলো প্রত্যেকের জীবনে অফুরন্ত প্রেরণা বয়ে আনুক। ধর্মীয়, সাংস্কৃতিক কিংবা সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিভিন্ন ধর্ম-গোত্র-সম্প্রদায়ের মধ্যকার পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব আরও দৃঢ় হয়ে উঠুক।

সামাজিক সংহতি ও ধর্মীয় সম্প্রীতির এই মহান চেতনাকে বুকে ধারণ করে সবাই মিলে একটি সুন্দর, শান্তিময় ও বৈষম্যহীন দেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে স্পিকার শারদীয় দুর্গোৎসবের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন।

দৈনিক পল্লী বাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা