মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৬ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১৭ অক্টোবর) রাতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধীনস্থ লাতু বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবির টহল দল। সীমান্ত থেকে আনুমানিক চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে ১৬ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান, এসইউপি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রোববার, ১৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬

মতামত