হবিগঞ্জে শারদীয় দুর্গাপূজা সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপনে সর্বোচ্চ কঠোর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজার, রামকৃষ্ণ মিশন ও ঐতিহ্যবাহী কালীবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের এসআরবি-৯ (সিলেট)-এর অধিনায়ক কমান্ডার মো. তাজমিনুর রহমান চৌধুরী।
পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “দুর্গাপূজাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সার্বক্ষণিক নজরদারি ও বিশেষ টহল জোরদার করা হয়েছে। প্রতিটি গুরুত্বপূর্ণ মণ্ডপে ইউনিফর্মধারী পুলিশ ও সশস্ত্র বাহিনীর পাশাপাশি বিশেষ টহল দল মোতায়েন রয়েছে।”
গুজব ও বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়ে কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী বলেন, “কোনো তথ্য বা তথ্যভিত্তিক সংবাদ পেলে তা আগে পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীকে যাচাই করার সুযোগ দিতে হবে। তথ্য অসত্য বা গুজব প্রমাণিত হলে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, আর সত্যতা মিললে সঙ্গে সঙ্গে আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।”
তিনি আরও জানান, নারী ও শিশুরা যাতে সম্পূর্ণ নিরাপত্তাবেষ্টনীর মধ্যে নির্বিঘ্নে পূজামণ্ডপে আসতে পারেন, সে বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। পাশাপাশি যেকোনো ধরনের অপতৎপরতা বা জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্পেশাল ফোর্স প্রস্তুত রাখা হয়েছে।
পরে এসআরবি-৯ প্রধান বিভিন্ন মণ্ডপের পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশ ও জাতির কল্যাণ ও শান্তি কামনা করেন।
পরিদর্শনকালে শায়েস্তাগঞ্জ ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মোশাররফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬

মতামত