দৈনিক পল্লী বাংলা
আপডেট : রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎পিরোজপুর জেলার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা এর সাথে জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার(২৭ সেপ্টেম্বর)পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।  

‎​সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন,সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী,সিনিয়র সাংবাদিক এস এম সোহেল বিল্লাহ,পিরোজপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউল হক জিয়া

‎পিরোজপুর সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম আবু জাফর, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন ফকিরসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।  

​মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার পিরোজপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের সুফল যেন স্থানীয় জনগণ পেতে পারে, সে লক্ষ্যে জেলা পুলিশের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং এবং ওপেন হাউজ ডের মতো কর্মসূচির মাধ্যমে পুলিশ ও জনগণের মাঝে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা হচ্ছে।  

‎​অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণার পাশাপাশি পুলিশ সুপার স্পষ্ট বার্তা দিয়ে জানান— অবৈধ অস্ত্রধারী,মাদক সরবরাহকারী, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসার সাথে জড়িত যেকোনো অপরাধীর বিরুদ্ধে কঠোর অবস্থান থাকবে। জেলার প্রতিটি থানা, পুলিশ ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রকে শতভাগ জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু— এ কথাটি কেবল কথায় নয়, কাজের মাধ্যমে প্রমাণ করা হবে।  

‎​আইনশৃঙ্খলা রক্ষায় ও এলাকার চিহ্নিত সমস্যাগুলো দূরীকরণে তিনি সম্মানিত নাগরিক এবং সংবাদমাধ্যমের সক্রিয় সহযোগিতা ও মূল্যবান পরামর্শ কামনা করেন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লী বাংলা

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

‎পিরোজপুর জেলার নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, পিপিএম-সেবা এর সাথে জেলার সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার(২৭ সেপ্টেম্বর)পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে এ সভার আয়োজন করা হয়।  

‎​সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামীম, সিনিয়র সাংবাদিক মাহমুদ হোসেন,সিনিয়র সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী,সিনিয়র সাংবাদিক এস এম সোহেল বিল্লাহ,পিরোজপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউল হক জিয়া

‎পিরোজপুর সাংবাদিক ফোরামের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, পিরোজপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম আবু জাফর, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন ফকিরসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।  

​মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার পিরোজপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের সুফল যেন স্থানীয় জনগণ পেতে পারে, সে লক্ষ্যে জেলা পুলিশের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং এবং ওপেন হাউজ ডের মতো কর্মসূচির মাধ্যমে পুলিশ ও জনগণের মাঝে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা হচ্ছে।  

‎​অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি ঘোষণার পাশাপাশি পুলিশ সুপার স্পষ্ট বার্তা দিয়ে জানান— অবৈধ অস্ত্রধারী,মাদক সরবরাহকারী, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসার সাথে জড়িত যেকোনো অপরাধীর বিরুদ্ধে কঠোর অবস্থান থাকবে। জেলার প্রতিটি থানা, পুলিশ ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রকে শতভাগ জনবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, পুলিশ জনগণের বন্ধু— এ কথাটি কেবল কথায় নয়, কাজের মাধ্যমে প্রমাণ করা হবে।  

‎​আইনশৃঙ্খলা রক্ষায় ও এলাকার চিহ্নিত সমস্যাগুলো দূরীকরণে তিনি সম্মানিত নাগরিক এবং সংবাদমাধ্যমের সক্রিয় সহযোগিতা ও মূল্যবান পরামর্শ কামনা করেন।

দৈনিক পল্লী বাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা