আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাট জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকালে বাগেরহাট জেলা যুবদলের আয়োজনে জেলা যুবদলের কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য (সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা) আমিনুল ইসলাম খান।
বাগেরহাট জেলা যুবদলের সভাপতি মো. সুজন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান সোহাগ। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি মো. মাসুদুজ্জামান মাসুদ, মনিরুজ্জামান মান্না, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর আলী মুন্না এবং সাংগঠনিক সম্পাদক মো. সুমন পাইকসহ জেলা যুবদলের নেতৃবৃন্দ।
সভায় আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঘোষিত মাসব্যাপী কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি, কর্মপরিকল্পনা ও কর্মসূচি পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

মতামত