সফরসূচি অনুযায়ী, মাননীয় প্রধানমন্ত্রী মাজারে পৌঁছালে তাঁকে মাজারের খাদেমবৃন্দ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা জানানো হবে। তিনি হযরত খানজাহান আলী (র:)-এর মাজার শরীফ জিয়ারতের পাশাপাশি পবিত্র কোরআন তিলাওয়াত ও বিশেষ মোনাজাতে অংশ নেবেন। মোনাজাতে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি, সমৃদ্ধি এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া করা হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এই আগমন উপলক্ষে এক আবেগঘন পরিবেশে বক্তব্য রাখেন মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম। তিনি তাঁর স্বাগত বক্তব্যে বলেন,
"বাগেরহাটের পুণ্যভূমিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। হযরত খানজাহান আলী (র:) এই অঞ্চলে ইসলামের উদার নীতি, সুশাসন, ন্যায়বিচার এবং মানবতার যে শিক্ষা দিয়ে গেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর পদার্পণে সেই ইতিহাস ও ঐতিহ্য নতুন করে উজ্জীবিত হলো।"
প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম তাঁর বক্তব্যে আরও যুক্ত করেন, "আমরা মাজারের ভক্ত, খাদেমকুল ও বাগেরহাটবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই। আমরা আশাবাদী, তাঁর নেতৃত্বে বাংলাদেশ এক নতুন সমৃদ্ধির পথে এগিয়ে যাবে এবং বাগেরহাটের সার্বিক অবকাঠামোসহ খানজাহান আলী (র:)-এর মাজার ও ঐতিহাসিক নিদর্শনগুলোর ঐতিহ্য রক্ষায় বর্তমান সরকার আরও বেশি গুরুত্ব প্রদান করবে। আমরা তাঁর দীর্ঘায়ু ও সার্বিক সাফল্য কামনা করি।"
মাজার জিয়ারত ও মোনাজাত শেষে মাননীয় প্রধানমন্ত্রী স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, খাদেমবৃন্দ এবং সর্বস্তরের জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে সমগ্র বাগেরহাটজুড়ে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণের মাধ্যমে সফরের সকল কার্যক্রম সুসম্পন্ন করার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

মতামত