জামালপুরের সরিষাবাড়ী পৌরসভা কার্যালয় ও পৌর এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আকস্মিক এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মনির উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতি ও সরকারি প্রকল্প বাস্তবায়নে অনিয়মের লিখিত অভিযোগের ভিত্তিতে এ অনুসন্ধান পরিচালিত হয়।
গতকাল রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে দুদক সমন্বিত জেলা কার্যালয়, জামালপুরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. কামরুজ্জামানের নেতৃত্বে যৌথ প্রতিনিধি দল সরিষাবাড়ী পৌরসভায় এ অভিযান চালায়।
দুদক সূত্রে জানা যায়, সাবেক মেয়র মনির উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রধান কার্যালয়ে জমা পড়ে। কমিশনের নির্দেশনায় অনুসন্ধানের অংশ হিসেবে গতকাল সরেজমিন পরিদর্শনে নামে দলটি। অভিযানের শুরুতে দুদক কর্মকর্তারা পৌরসভা কার্যালয়ে গিয়ে অবকাঠামো সংক্রান্ত বিভিন্ন নথিপত্র, হিসাব ও দাপ্তরিক ফাইলপত্র দীর্ঘক্ষণ যাচাই-বাছাই করেন।
পরবর্তীতে প্রতিনিধি দলটি পৌর এলাকার বাউসী বাজারসহ সংশ্লিষ্ট তিনটি স্থানের উন্নয়ন প্রকল্প সরেজমিনে পরিদর্শন করে। এ সময় প্রকল্পগুলোর ভৌত অগ্রগতি, নির্মাণকাজের গুণগত মান এবং দৃশ্যমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে উপস্থিত কর্মকর্তা ও প্রকৌশলীদের কাছে প্রকল্পের প্রাক্কলিত ব্যয়, কাজের ধরন ও বাস্তবায়ন প্রক্রিয়া সংক্রান্ত নথির ব্যাখ্যা চাওয়া হয়।
অভিযান শেষে দুদকের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. কামরুজ্জামান সাংবাদিকদের জানান, অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রধান কার্যালয়ের নির্দেশে তারা সরেজমিন অনুসন্ধানে এসেছেন। তিনটি প্রকল্পের কাজ পরিদর্শনে কিছু অবকাঠামো দৃশ্যমান হলেও তা সম্পূর্ণ নিয়ম মেনে এবং বরাদ্দের শতভাগ সঠিক ব্যবহার করে সম্পন্ন হয়েছে কি না—তা জব্দকৃত দাপ্তরিক কাগজপত্র চুলচেরা বিশ্লেষণের পর নিশ্চিত হওয়া যাবে। নথিপত্র পরিদর্শনের পূর্ণাঙ্গ প্রতিবেদন দ্রুতই কমিশন হেডকোয়ার্টারে জমা দেওয়া হবে বলে তিনি জানান।

সোমবার, ০২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

মতামত