হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার অন্যতম বাণিজ্যিক কেন্দ্র আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আসন্ন ৪র্থ দ্বি-বার্ষিক নির্বাচনে স্বাক্ষর জালিয়াতির অভিযোগে সভাপতি প্রার্থী হাজী মোঃ নূরুল হক এর প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, আগামী ৩১ অক্টোবর ২০২৬ তারিখে আউশকান্দি হীরাগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনকে সামনে রেখে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। তবে যাছাই-বাছাই ও যাচাইকরণ প্রক্রিয়ায় সভাপতি প্রার্থী হাজী মোঃ নূরুল হকের জমা দেওয়া নথিতে স্বাক্ষর জালিয়াতির সুনির্দিষ্ট প্রমাণ ও লিখিত অভিযোগ পায় নির্বাচন কমিশন। অভিযোগের সত্যতা যাচাইয়ের পর প্রধান নির্বাচন কমিশনারসহ তিন সদস্যের নির্বাচন কমিশন দল ওই সভাপতি প্রার্থীর প্রার্থীতা চূড়ান্তভাবে বাতিল ঘোষণা করেন।
ব্যবসায়ীরা জানান, হীরাগঞ্জ বাজারের ব্যবসায়ীদের এই নির্বাচন অত্যন্ত গুরুত্ব ও মর্যাদাপূর্ণ। এমন একটি গুরুত্বপূর্ণ নির্বাচনে সভাপতি পদের প্রার্থীর বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির মতো অনৈতিক অভিযোগ প্রমাণ হওয়া এবং প্রার্থীতা বাতিল হওয়া বাজারের ব্যবসায়ী সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। সাধারণ ভোটাররা নির্বাচন কমিশনের এই কঠোর ও নিরেপক্ষ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।
এই বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে কমিশন বদ্ধপরিকর। জালিয়াতি বা কোনো প্রকার অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না বলেই নিয়মানুযায়ী এই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।বর্তমানে বাজারে নির্বাচনী আমেজ বজায় থাকলেও এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ ব্যবসায়ী ও ভোটারদের মধ্যে জোর আলোচনা-সমালোচনা চলছে।

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

মতামত