গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং নগরবাসীদের চলাচল নির্বিঘ্নে করতে শনিবার ছুটির দিনেও ২৪ টি রাস্তা,ড্রেন ও ইউনি ব্লক এর শুভ উদ্ধোধন করেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শওকত হোসেন সরকার।
৯ই অক্টোবর সকাল ৯ টা থেকে শুরু করে বিরতিহীন ভাবে বিকেল ৪ টা পর্যন্ত অঞ্চল -৫ এর ১৯ নং ওয়ার্ড থেকে শুরু করে ২৩ নং ওয়ার্ড পর্যন্ত এই প্রকল্প গুলো চলমান রয়েছে।
গাজীপুর সিটি কর্পোরেশনের রাজস্ব তহবিল থেকে ৫ টি ওয়ার্ডের জন্য প্রায় ৮৩ টি কোটি টাকার কাজ চলমান আছে বলে উল্লেখ্য করেন শওকত হোসেন সরকার।
তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সরকার গঠন করেই বৃহত্তর এই সিটির দায়িত্ব আমাকে দিয়েছেন।
বিভিন্ন ওয়ার্ডে কাজের উদ্ধোধন শেষে দলীয় নেতাকর্মী ও এলাকারবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন।তিনি আরও বলেন বর্ষার সিজন শেষে আমরা বাদ পড়ে যাওয়া রাস্তার কাজে হাত দিবো। তবে কাজ করতে গিয়ে জনগণের সহযোগিতার প্রত্যাশা করেন শওকত হোসেন সরকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের চীফ ইঞ্জিনিয়ার আব্দুল বারেক,অঞ্চল -৫ এর নির্বাহী কর্মকর্তা ফিরোজ আল মামুন,তত্বাবধায়ক প্রকৌশলী হারুন অর রশিদ, মোঃ লেহাজ উদ্দিন, টংগী আঞ্চলিক নির্বাহী প্রকৌশলী মাইদুল ইসলাম, অঞ্চল -৫ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আবু হানিফ, গাজীপুর সদর মেট্রোথানা বিএনপির সিনিয়র সহ সভাপতি এম এ খালেক আকন্দ, গাজীপুর সিটি কর্পোরেশন ২২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ ছবদের হাসান,বিএনপির নেতা খন্দকার বিল্লাল হোসেন, আব্দুর রহমান মেম্বার,২২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লিটন হোসেন, ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আইয়ুব খান, মহানগর ছাত্রদল নেতা মনির খান প্রমূখ।

শনিবার, ১০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

মতামত