দৈনিক পল্লী বাংলা

ডেঙ্গু পরিস্থিতি: দেশে মোট মৃত্যু ৩০০ ছুঁইছুঁই, আক্রান্ত ছাড়াল ৯৭ হাজার

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৩১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৪০৬ জন এবং চট্টগ্রাম বিভাগে ২৩৪ জন রয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ২১৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০৫ জন, খুলনা বিভাগে ১৮৪ জন, রাজশাহী বিভাগে ১৪১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯২ জন, রংপুর বিভাগে ৭৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন এবং সিলেট বিভাগে ১৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৬২৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট ৯৭ হাজার ৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে মোট ৯১ হাজার ৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ২৯৯ জনের মৃত্যু হলো।

উল্লেখ্য, বিগত ২০২৫ সালজুড়ে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং এতে প্রাণ হারিয়েছিলেন মোট ৪১৩ জন।

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

দৈনিক পল্লী বাংলা

শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি: দেশে মোট মৃত্যু ৩০০ ছুঁইছুঁই, আক্রান্ত ছাড়াল ৯৭ হাজার

প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৬

featured Image

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৬৩১ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সর্বোচ্চ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৪০৬ জন এবং চট্টগ্রাম বিভাগে ২৩৪ জন রয়েছেন। এছাড়া বরিশাল বিভাগে ২১৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০৫ জন, খুলনা বিভাগে ১৮৪ জন, রাজশাহী বিভাগে ১৪১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৯২ জন, রংপুর বিভাগে ৭৫ জন, ময়মনসিংহ বিভাগে ৬১ জন এবং সিলেট বিভাগে ১৪ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৬২৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ অক্টোবর পর্যন্ত সারা দেশে মোট ৯৭ হাজার ৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে মোট ৯১ হাজার ৭ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে মোট ২৯৯ জনের মৃত্যু হলো।

উল্লেখ্য, বিগত ২০২৫ সালজুড়ে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং এতে প্রাণ হারিয়েছিলেন মোট ৪১৩ জন।

দৈনিক পল্লী বাংলা

প্রকাশক ও সম্পাদকঃ শেখ আজমল হোসেন
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত পল্লী বাংলা