ঢাকা ০৭ সেপ্টেম্বর, ২০২৬
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের মেয়াদের নিয়োগ ও বদলির নথি তলব করল দুদক অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত ডিএসইতে সূচকের চাঙ্গা ভাব, লেনদেন ৭২০ কোটি টাকা পার ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, নতুন আক্রান্ত ১২৫২ বিএনপি নেতা আবুল কালাম আজাদের প্রয়াণে শোক ও দোয়া মাহফিল চরভদ্রাসনে শিক্ষার মানোন্নয়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশ শাল্লায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর ৪ দিন অনশন, সমাধানে ব্যর্থ স্থানীয়রা বড়লেখায় নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত পিরোজপুরে কদমতলা ইউনিয়নের দুই বিএনপি নেতার মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নেত্রকোনায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণ নাশের হুমকি

#
news image

নেত্রকোনার বারহাট্টা থানায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশের পর এক সাংবাদিককে প্রাণ নাশের হুমকির ঘটনা ঘটেছে। এই ঘটনায় নিজের নিরাপত্তার জন্য বারহাট্টা থানায় জিডি করেছেন ভুক্তভোগী সাংবাদিক ওমর আহম্মদ। তিনি দৈনিক জনবাণী পত্রিকার বারহাট্টা উপজেলা প্রতিনিধি এবং বারহাট্টা প্রেসক্লাবের একজন সদস্য। এ ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা এবং স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

জিডি সূত্রে জানা যায়, বারহাট্টার সদর ইউনিয়নের অতিথপুর গ্রামের ঝুমা আক্তার গত ১৩ জুলাই বারহাট্টা থানায় "বিয়ের আশ্বাসে শারিরীক সম্পর্ক ও অর্থ আত্মসাৎ" এমন একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের বিষয়টি জানতে পেরে সাংবাদিক ওমর আহম্মদ অভিযোগকারী ঝুমার ভিডিও বক্তব্য ধারণ করে তার নিজের ফেইসবুক আইডিতে পোস্ট করেন। এতে ঝুমার অভিযোগের বিবাদী বিক্রমশ্রী গ্রামের লাদেন মিয়ার আত্মীয় পরিচয়ে সাদ্দাম তালুকদার গত ১৬ জুলাই ওমর আহম্মদকে মুঠোফোনে কল করেন। হুমকিদাতা সাদ্দাম তালুকদার মুঠোফোনে ঐ সাংবাদিককে বলেন, ‘আমার গ্রাম নিয়ে যদি কেউ বদনাম করে তাহলে থাকে গুলি করে মেরে ফেলব।‘ সাংবাদিককে যদি বর্তমান সংসদ সদস্যও সাপোর্ট দেয় তবে সংসদ সদস্যকেও গুলি করে মারার হুমকি দেওয়া হয়। এসময় ভুক্তভোগী সাংবাদিককে আশ্লীল ভাষায় গালিগালাজসহ আরো বিভিন্ন ধরণের হুমকি প্রদর্শন করা হয়।

সাংবাদিক ওমর ফারুক বলেন, এ ধরনের হুমকির কারণে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং আইনি সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে তিনি বারহাট্টা থানায় সাধারণ ডায়েরি করেছেন।

এ ঘটনায় তিনি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)চম্পক দাম বলেন, থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশের পর একজন সাংবাদিককে প্রাণ নাশের হুমকির একটি অভিযোগ পেয়েছি। অভিযোগটি  অতি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধি :

১৮ জুলাই, ২০২৬,  8:56 PM