অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনার গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত
নিজস্ব প্রতিবেদক :
০৩ সেপ্টেম্বর, ২০২৬, 9:43 PM

অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর সরাসরি গুলিতে দুই ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। রামাল্লাহর উত্তর-পূর্বে আল-মুগাইয়ির গ্রামে বসতি স্থাপনকারীদের হামলা ও পরবর্তী সংঘর্ষ চলাকালে এ ঘটনা ঘটে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বিষযেটি নিশ্চিত করেছে।
নিহত দুই কিশোর হলো— ১৯ বছর বয়সী ওমর মোহাম্মদ নাজি আল-নাসান এবং ১৬ বছর বয়সী খলিল রাসেম খলিল শাহাদা।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, স্থানীয় আল-মুগাইয়ির গ্রাম পরিষদের প্রধান আমিন আবু আলিয়া জানান, সশস্ত্র ইসরাইলি বসতি স্থাপনকারীরা গ্রামের দুটি বাড়ি থেকে ভেড়া চুরির চেষ্টা করলে বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে ইসরাইলি সেনাবাহিনী পুরো গ্রাম অবরুদ্ধ করে কেন্দ্রস্থলে অভিযান চালায় এবং বিভিন্ন ভবনের ছাদে স্নাইপার মোতায়েন করে বসতি স্থাপনকারীদের বাধা দেওয়া ফিলিস্তিনিদের ওপর সরাসরি গুলি বর্ষণ করে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায়, সেনার গুলিতে নাসানের ঘাড়ে এবং শাহাদার পিঠে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে রামাল্লাহর দুটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন।
অন্যদিকে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, গবাদিপশু উদ্ধারের সুবিধার্থে তারা গ্রামের প্রবেশপথ অবরুদ্ধ করেছিল। সে সময় সেনাসদস্যদের লক্ষ্য করে পাথর ও কংক্রিটের ব্লক দিয়ে ‘সহিংস দাঙ্গা’ শুরু করলে হুমকি দূর করতে মূল উসকানদাতাদের লক্ষ্য করে গুলি চালানো হয়।
উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীদের সহিংসতা চরম আকার ধারণ করেছে। ফিলিস্তিনের সরকারি তথ্যানুযায়ী, এ পর্যন্ত ইসরাইলি বাহিনীর গুলিতে অন্তত ১ হাজার ১০৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে সংঘর্ষ ও হামলায় নিহত হয়েছেন অন্তত ৪৮ জন ইসরাইলি।